• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সেতুর স্বপ্ন থেকে নতুন মহাসড়ক—শ্রীপুরবাসীর চাওয়া শুধু একটি সংযোগ রাতের লঞ্চে ভোলার দীর্ঘশ্বাস: সড়ক নয়, সেতুই চায় দ্বীপবাসী ভোলা-বরিশাল সেতুর দাবিতে ঢাকায় কাল গণমিছিল ভোলায় দিনদুপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি: ২০ ভরি স্বর্ণালংকার লুট

ভোলায় শিল্পপার্ক গড়ার সম্ভাবনা যাচাই করছে সরকার প্রধানমন্ত্রী। 

NEWS ROOM / ৪৬ বার ভিউ
আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬




মো.ছিদ্দিকুর রহমান সোহেল ভোলা প্রকাশঃ
ভোলায় শিল্পপার্ক স্থাপন করা সম্ভব কি না, তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ভোলায় শিল্পপার্ক গড়ে তোলার সম্ভাব্যতা যাচাই করে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রধানমন্ত্রী জানান, ভোলায় প্রাকৃতিক গ্যাসসহ বিদ্যমান সম্পদ, পর্যাপ্ত জমি এবং যোগাযোগ ব্যবস্থার সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিল্পায়নের সুযোগ রয়েছে। এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শিল্পপার্ক প্রতিষ্ঠিত হলে ভোলায় দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে, নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে শিল্পখাতের বিকাশ ঘটানো সম্ভব হবে।
এদিকে, প্রধানমন্ত্রীর এ বক্তব্যে ভোলার ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ মানুষের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। তাদের মতে, শিল্পপার্ক বাস্তবায়িত হলে ভোলা দেশের অন্যতম শিল্পসমৃদ্ধ জেলায় পরিণত হতে পারে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি