• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

ভোলায় মিধিলির প্রভাবে ২ লাখ হেক্টর জমির আমন ধান সহ শত কোটি টাকার ইট ভাটা ক্ষতিগ্রস্ত।

NEWS ROOM / ১০৩ বার ভিউ
আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি

ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে ভোলা জেলার ৭ উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ৫৯টি ইউনিয়নের ৫২৬টি ওয়ার্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর মধ্যে প্রায় ২ লাখ হেক্টর আমন ও মৌসুমী ফসল, ৫ শতাধিক বসতঘর, শত কোটি টাকার ইট ভাটা সহ ২টি ট্রলার ডুবির ঘটনায় প্রায় কয়েকশত কোটি টাকার ক্ষতি হয়েছে এবং বিভিন্ন স্থানে গাছ পড়ে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাসান ওয়ারিসুল কবির জানান, জেলার চরাঞ্চলসহ বিভিন্ন উপজেলায় মোট ১ লক্ষ ৭৫ হাজার ৯শ’ হেক্টর জমির কাঁচাপাকা আমন ধান ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে ২৭% ধান হেলে পড়েছে এবং মৌসূমী ফসল খেতে বপন করা ৫০% গম, খেশারী ও সরিষা পানিতে নষ্ট হয়ে গেছে।

জেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা এবিএম আকরাম হোসেন জানায়, বিভিন্ন স্থানে ৫ শতাধিক বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আংশিক ঘর ৪২৬টি ও ৭৩টি সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে।

এছাড়াও ভোলা জেলার বৈধ ১৪০টি ইট ভাটার মধ্যে প্রায় ১শ’ ইট ভাটায় তৈরী কাঁচা ইট সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। প্রতিটি ইট ভাটার কমপক্ষে ২০ থেকে ২৫ লাখ টাকা করে প্রায় শত কোটি টাকা কাঁচা ইট আগুন দেয়ার পূর্বে নষ্ট হয়ে গেছে।

তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর ইউনিয়নের শামীম বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার দুপুরের পর থেকে ভারি বৃষ্টিপাতসহ ঝড়োহাওয়া শুরু হয়। এতে বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে। অতি বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট সহ ফসলি জমি।

জেলা মৎস্য আবুল কালাম আজাদ জানায়, ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে তজুমদ্দিন ও মনপুরা উপজেলার মেঘনায় ২টি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে ৬ জেলেকে উদ্ধার করা হলেও বাদশা (৫০) নামের এক জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ বাদশাকে উদ্ধারে পুলিশ ও কোস্ট গার্ড কাজ করছে।

ভোলা বিদ্যুৎ বিভাগের (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ বলেন, ঘূর্ণিঝড় মিধিলি’র কারনে জেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহে বিভ্রাট ঘটেছে। সচল করতে আমরা কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি