• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
তালতলা বাজারে পুলিশের অভিযান, ৭০ গ্রাম গাঁজাসহ আটক ১ ২৭ বছর পর কারাগারের দরজা খুলছে কালুর, ফিরছেন স্বজনদের কাছে ভোলা শহরের গুরুত্বপূর্ণ স্পটে পুলিশের চেকপোস্ট। বাংলাবাজার ফাতেমা খানম কলেজে ডিগ্রি (পাস) ১ম বর্ষে ভর্তি চলছে বেগম খালেদা জিয়া: গৃহবধূ থেকে ‘আপসহীন নেত্রী’—এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায় টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্রতিবছর গৃহহারা হাজারো মানুষ ১৫ আগস্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ভোলা–ঢাকা এমভি দোয়েল পাখি-৮ লঞ্চে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভোলায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি আমিন খান,সাধারণ সম্পাদক বাচ্চু মোল্লা মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক

ভোলায় বর্নাঢ্য আয়োজনে আন্তার্জাতিক দুর্নীতিবিরোধি দিবস উদযাপিত

NEWS ROOM / ১৩৯ বার ভিউ
আপডেট : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার, ভোলা প্রকাশ।।

“উন্নয়ন,শান্তি ও নিরাপত্তার লক্ষে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপন করা হলো আন্তর্জাতিক দুর্নীতিপ্রতিরোধ দিবস-২০২৩।

শনিবার(৯ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে সকাল সারে ৮ টায় জাতীয় সংগীতের সুরে সুরে জাতীয় পতাকা উত্তোলন করার মাধ্যমে দিবসটির সূচনা করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। উপস্থিত সকলকে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করার পরই বর্নাঢ্য এক মানববন্ধন অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের নেতৃত্বে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তার দুপাশে শতশত নারী পুরুষের অংশগ্রহনে অনুষ্ঠিত মানববন্ধন শেষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর পারভীন আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। আন্তর্জাতিক দুর্নীতি দিবসের তাৎপর্য পূর্ণ ও বাস্তব সম্মত বক্তব্য প্রধান করেন প্রধান অতিথি। দুর্নীতি দমন কমিশন এর বরিশাল বিভাগের সমন্বিত কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ রুবেল হাসান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোঃ মামুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রিপন কুমার সাহা, জেলা দুর্নীতিপ্রতিরোধ কমিটির সাবেক সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরী,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ হাছানুজ্জামান খান, জেলা রেজিস্টার মোঃ আনিছুর রহমান, জেলা তথ্য অফিসার মোঃ নুরুল আমিন সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

দুদক ও জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি