• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় গ্রাম পুলিশের নতুন আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. ইউসুফ ভোলা-বরিশাল সরাসরি সেতুর দাবি | সড়ক যোগাযোগ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান মেহেন্দিগঞ্জে রাতের অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ভোলার লালমোহনে কোস্টগার্ডের অভিযান অবৈধ সিগারেট জব্দ,চোরাচালান ঠেকাতে তৎপরতা ভোলায় পাঁচ দিনব্যাপী কৃষ্ণকথা ও গীতার আলোচনা,সনাতনী সমাজকে আমন্ত্রণ ভোলা সদর হাসপাতালে বিকল লিফট, প্রতিদিন রোগীদের ভোগান্তি ভোলায় কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ভোলায় আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ নৌযানের তথ্যভান্ডার তৈরির নতুন অধ্যায়,ভোলার ইলিশা ঘাটে নৌযান শুমারির উদ্বোধন নিরাময়কেন্দ্র নাকি ‘গোপন কারাগার’—উঠছে গুরুতর প্রশ্ন

বোরহানউদ্দিনে ১৭ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক

NEWS ROOM / ১০০ বার ভিউ
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট: ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৬০০ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (০৯ মে) রাত ১০টা ৩৫ মিনিটে উপজেলার কাচিয়া ইউনিয়নের চকডোষ এলাকার একটি বসতঘরের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনা এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসআই (নিরস্ত্র) মোঃ জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কাচিয়া ইউনিয়নের চকডোষ ৮ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করেন।

‎অভিযানকালে চকডোষ এলাকার মৃত ইউনুছ চৌকিদারের ছেলে মোঃ জুয়েল চৌকিদার (৩০)-কে তার বসতঘরের সামনের উঠান থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

‎বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

‎পুলিশ জানিয়েছে, আটক আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি