• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
জ্ঞানেই জাগরণ—গ্রন্থাগারভিত্তিক প্রশিক্ষণে গড়ে উঠছে দক্ষ জাতি বোরহানউদ্দিনে অতিরিক্ত দামে অকটেন বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা ‎বোরহানউদ্দিনে ১৮০০ জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, কে বর্তমানে লঞ্চ মালিক সমিতির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। মেহেন্দিগঞ্জে টিসিবি’র পন্য বিতরণে ব্যপক অনিয়মের অভিযোগ ‎বোরহানউদ্দিনে ৬ কেন্দ্রে ২,৩২৮ পরীক্ষার্থীর অংশগ্রহণে এসএসসি পরীক্ষা শুরু, অনুপস্থিত ৫২ মেহেন্দিগঞ্জ থানায় নতুন (ওসি)হিসেবে যোগদান করবেন, মুলাদী থানার ভারপ্রাপ্ত (ওসি) সাবেক মেহেন্দিগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ মমিনুল ইসলাম। বোরহানউদ্দিনে বিয়ের আগে কিশোরীর আত্মহত্যা বোরহানউদ্দিনে ইয়াবা লেনদেনের সময় পুলিশের হানা, আটক দুই

বোরহানউদ্দিনে অতিরিক্ত দামে অকটেন বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

NEWS ROOM / ৯ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট:

ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে অকটেন বিক্রি করার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টা ৩০ মিনিটে পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণে প্রশাসনের তৎপরতা আবারও সামনে আসে।

‎উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে কিরণ চন্দ্র দে (৫০) নামে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি উপজেলার টবগী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত অমূল্য ভূষণ দে’র ছেলে।

‎প্রশাসন সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে অকটেন বিক্রির অভিযোগের ভিত্তিতে বোরহানগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। অভিযানের সময় অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

‎নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস জানান, বাজারে জ্বালানি তেলের মূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। অভিযানের সময় শুধু জরিমানা নয়, সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ অন্যান্য জ্বালানি তেল বিক্রেতাদের সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রির নির্দেশনাও দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

‎অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানি তেলের মূল্য নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং থাকলে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে এবং সাধারণ ভোক্তারা উপকৃত হবেন। একই সঙ্গে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

‎প্রশাসনের দাবি, জনস্বার্থে বাজার তদারকি ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি