• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
আধুনিক রূপে ভোলা গজনবী স্টেডিয়াম, ক্রীড়াঙ্গনে ফিরেছে প্রান পাওনা টাকা ও স্বর্ণ ফেরত চাইতে গিয়ে হেনস্থা ও প্রাণনাশের হুমকির অভিযোগ জনগণের সমর্থন নিয়ে পক্ষিয়ার চেয়ারম্যান হতে চান ইলিয়াস ভূইয়া ​বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি ১৩ জুন ৫ দিনব্যাপী মহা হরিনাম সংকীর্তন শুরু আজ  ব্রাজিল নাকি আর্জেন্টিনা ভোলায় কোন দলের সমর্থক বেশী। ভোলা সদরের কোড়ালিয়া গ্রামে বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন তোফায়েল আহমেদের কন্যা ডা. মুন্নি যুগাবতার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মহানাম যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণঃ বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ!

বিদ্যুৎ সংকটে বিপাকে ভোলাবাসী,পচছে ফ্রিজে সংরক্ষিত মাংস

NEWS ROOM / ৩৩ বার ভিউ
আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, ভোলা:

ভোলা জেলাজুড়ে দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ঘন ঘন লোডশেডিং ও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ফ্রিজে সংরক্ষিত মাংস, মাছ ও অন্যান্য খাদ্যসামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছেন জেলার হাজারো পরিবার।

ভুক্তভোগীরা জানান, দিনের পর দিন অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। অনেক এলাকায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম এবং দৈনন্দিন কাজেও নেতিবাচক প্রভাব পড়ছে।

বিশেষ করে কোরবানির মাংস, মাছ ও অন্যান্য খাদ্যসামগ্রী সংরক্ষণে সমস্যার কারণে অনেক পরিবারের ফ্রিজে রাখা খাবার নষ্ট হয়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। তারা দ্রুত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সচেতন মহলের মতে, ভোলার গ্যাস সম্পদ দেশের বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও জেলার মানুষ কাঙ্ক্ষিত বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা সময়ের দাবি।

স্থানীয় বাসিন্দারা আশা করছেন, জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধানে এগিয়ে আসবে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি