• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাবাজার ফাতেমা খানম কলেজে ডিগ্রি (পাস) ১ম বর্ষে ভর্তি চলছে বেগম খালেদা জিয়া: গৃহবধূ থেকে ‘আপসহীন নেত্রী’—এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায় টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্রতিবছর গৃহহারা হাজারো মানুষ ১৫ আগস্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ভোলা–ঢাকা এমভি দোয়েল পাখি-৮ লঞ্চে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভোলায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি আমিন খান,সাধারণ সম্পাদক বাচ্চু মোল্লা মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা!

প্রিয় বন্ধুদের ভালোবাসায় অমলিন বিনয় ভুষণ হাওলাদার: শ্রদ্ধা ও স্মরণে পালিত হলো ২৮তম মৃত্যুবার্ষিকী

NEWS ROOM / ৫৯ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

ভোলা প্রকাশ নিউজ রুমঃ

অকালপ্রয়াত বিনয় ভুষণ হাওলাদারের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ (১০ জুলাই) ভোলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন তাঁর প্রিয় বন্ধুরা।

১৯৯৮ সালের ১০ জুলাই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র বিনয় ভুষণ হাওলাদার। দীর্ঘ ২৮ বছর পেরিয়ে গেলেও বন্ধুদের হৃদয়ে তিনি আজও একইভাবে স্মরণীয় হয়ে আছেন।

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততার মাঝেও তাঁর বন্ধুরা ভোলার উত্তর দিঘলদী ভেড়ির হাট এলাকার শরৎ চন্দ্র হাওলাদার বাড়িতে অবস্থিত তাঁর সমাধিতে সমবেত হন। সেখানে পুষ্পস্তবক অর্পণ, নীরব প্রার্থনা ও স্মৃতিচারণের মাধ্যমে তাঁরা প্রিয় বন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বন্ধুরা বিনয় ভুষণ হাওলাদারের সঙ্গে কাটানো নানা স্মৃতি তুলে ধরেন। তাঁরা বলেন, সময়ের ব্যবধানে অনেক কিছু বদলে গেলেও বিনয় তাঁদের হৃদয়ে আজও জীবন্ত। বন্ধুত্বের এই বন্ধন আগামী প্রজন্মের জন্যও অনুকরণীয় হয়ে থাকবে।

প্রতি বছর জুলাই মাস এলেই ভোলাজুড়ে বিনয় ভুষণ হাওলাদারের স্মরণে পোস্টার প্রকাশ করেন তাঁর বন্ধুরা। পোস্টারের নিচে লেখা থাকে—”সৌজন্যে: প্রিয় বন্ধুরা, ভোলা।” দীর্ঘ ২৮ বছর ধরে বন্ধুর প্রতি এমন অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা স্থানীয়দের কাছেও এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজক বন্ধুদের পক্ষ থেকে বিনয় ভুষণ হাওলাদারের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং সবার কাছে তাঁর জন্য দোয়া ও প্রার্থনা চাওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি