• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সরকারি কর্মকর্তা-কর্মচারী ও চেয়ারম্যানদের সাথে প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি’র মতবিনিময় সভা। মেহেন্দিগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে হুইল চেয়ার ও চেক বিতরণ। এক নজরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পিকার মেজর – অবঃ হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ১১৭ ভোলা -৩। চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার স্বাস্থ্য সেক্টর নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আহবান প্রতিমন্ত্রীর বোরহানউদ্দিনে ভূমিদস্যদের অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বোরহানউদ্দিনে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন করায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার। ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু বোরহানউদ্দিনে প্রতিবেশীকে ফাসাতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রতিমন্ত্রী,জননন্দিত নেতা রাজিব আহসান এমপি। ভোলায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী হিন্দু নারীর পরিবারের পাশে ঢাকার সংগঠনগুলোর সহায়তা

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ দিন-রাত কাজ করে যাচ্ছে : পুলিশ সুপার ড.আশরাফুর রহমান

NEWS ROOM / ৯৮ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশ ।।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত কুয়াকাটায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। দেশি-বিদেশি পর্যটকদের কাছে আমাদের পর্যটন স্পট গুলো আকর্ষণীয় করে গড়ে তুলতে পারলে কুয়াকাটায় পর্যটকের সংখ্যা দিন দিন বাড়বে এ নিয়ে কোনো সন্দেহ নেই।

মঙ্গলবার (২০ জুন) সকাল ১১ টায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার ড. আশরাফুর রহমান এসব কথা বলেছেন।

এ সময় তিনি আরও বলেন, কোনো কারণে পর্যটকরা বিব্রত হতে হয় কিনা, কোনো পর্যটক নিজের নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন কিনা সেসব দিকে বিশেষ ভাবে নজর নজরদারি করা হবে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার ড. আশরাফুর রহমান বলেন, দেশের অর্থনীতিকে উজ্জীবিত করতে হলে টুরিজমকে গুরুত্ব দিতে হবে।বাংলাদেশে পর্যটন পুলিশ সৃষ্টি হচ্ছে সরকারের দুরদৃষ্টি সম্পন্ন একটি পদক্ষেপ।এর মাধ্যমে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত সহ দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আরো সুদৃঢ় হবে।তাই পর্যটকদের সেবার মান বাড়াতে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ দিন-রাত কাজ করে যাচ্ছে।সর্বোপরি ট্যুরিস্ট পুলিশের এ কার্যক্রমকে আরো বেগবান করতে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন।আপনারা আপনাদের এলাকার সকল প্রকার তথ্য দিয়ে ট্যুরিস্ট পুলিশকে সহযোগিতা করে যাবেন এটাই আমাদের প্রত্যাশা।আমরা সবাই মিলে একসাথে কাজ করলে পর্যটকদের আস্থা ও ভালবাসা অর্জন করতে সক্ষম হবো।

সভায় আরও উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান বুলেট, সহ-সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম মিরন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সদস্যবৃন্দ।

সভায় ট্যুরিস্ট পুলিশ ও সাংবাদিকগণ পর্যটন শিল্পের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করে কুয়াকাটাকে একটি আদর্শ পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি