• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
আকস্মিক পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী — অফিসে মিললো না কর্মকর্তাদের উপস্থিতি!  বোরহানউদ্দিনে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ শুরু হাফিজ ইব্রাহিমের সাথে মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ মাদক,বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ভোলায় কর্মশালা ভোলায় তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার ও ৩টি বাল্কহেড আটক বোরহানউদ্দিনে বাড়ছে হামের প্রকোপ, টিকা নেওয়ার আহ্বান ডাক্তার শুভ’র বাড়ির আঙিনায় গাঁজার চাষাবাদ, আপন দুই ভাই আটক ভোলাবাসীর প্রাণের দাবী ভোলা-বরিশাল সেতু | ভোলা জেলা কারাগারে কারা কর্মকর্তা-কর্মচারীদের ‘বেসিক লাইফ সাপোর্ট’ প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন

চরফ্যাশনে সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি।

NEWS ROOM / ১৩৬ বার ভিউ
আপডেট : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি॥

ভোলার চরফ্যাশনে নির্বাচনী সহিংসতাও পরাজিত মেম্বার প্রার্থীর কর্মী সমর্থকদের বাড়ি ঘরে হামলা ও মারধরের ঘটনার সংবাদ প্রকাশ করায় দৈনিক ইত্তেফাক’র চরফ্যাশন উপজেলা সংবাদদাতা মিজানুর রহমান নয়নকে প্রকাশ্য হত্যার হুমকির অভিযোগ উঠেছে শাহিন নামের এক যুবকের বিরুদ্ধে। গতকাল সোমবার বিকেলে আমিনাবাদ ইউনিয়নের তালুকদার চৌমুহনী বাজারে তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে রাস্তায় আটকে হত্যার হুমকি দেন। এঘটনায় গতকাল সোমবার সন্ধ্যায় সাংবাদিক মিজানুর রহমান নয়ন বাদী হয়ে অভিযুক্ত যুবক শাহিনকে আসামী করে চরফ্যাশন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সাংবাদিক মিজানুর রহামান জানান, গত বৃহস্পতিবার চরফ্যাসন ইউপি নির্বাচন শেষে শুক্রবার দুপুরের পর আমিনাবাদ ৭ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার নুরে আলমের নেতৃত্বে তার কর্মী শাহিন ও সবুজ পরাজিত মেম্বার প্রার্থী সাইফুল ইসলাম আরজুর কর্মী সমর্থকদের বাড়ি ঘরে হামলা এবং কর্র্মীদের মারধর করেন। খবর পেয়ে চরফ্যাসন থানার ওসি’র নেতৃত্বে এক প্লাটুন পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এসময় পুলিশ নব নির্বাচিত মেম্বার নুরে আলমসহ ৩জনকে আটক করে। এঘটনার সংবাদ ৩০ ডিসেম্বর দৈনিক ইত্তেফাকে প্রকাশ হয়।
এঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হন আমিনাবাদ ইউনিয়নের ৭নম্বার ওয়ার্ডের আলিয়া চৌমুহনী এলাকার মোঃ হোসেনের ছেলে বখাটে যুবক শাহিনসহ তার সাঙ্গপাঙ্গরা। গতকাল সোমবার বিকেলে তিনি পেশাগত দ্বায়িত্ব পালন শেষে মোটরসাইকেল যোগে আমিনাবাদ ইউনিয়নের তালুকদার চৌমহনী এলাকায় পৌঁছলে যুবক শাহিন মোটরসাকেল যোগে তাকে দাওয়া করে গতিরোধ করে মোটরসাইকেল থেকে নামানোর চেষ্টা করেন। এসময় ওই বাজারে অবস্থানরত রিয়াজ, ফিরোজ ও জাহাঙ্গীর এগিয়ে এলে শাহিন হত্যার হুমকি দিয়ে চলে যায়।
চরফ্যাশন থানার ওসি মো. মোরাদ হোসেন জানান, অভিযোগ পেয়েছি এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি