• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
“ভক্তহৃদয়ে আজ একটিই আকুতি—শ্রীশ্রী রাধারাসবিহারীর কৃপায় সুস্থ হয়ে ফিরুন প্রিয় সুরপতি গৌরাঙ্গ দাস প্রভু”দ শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সেতুর স্বপ্ন থেকে নতুন মহাসড়ক—শ্রীপুরবাসীর চাওয়া শুধু একটি সংযোগ

মেহেন্দিগঞ্জে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

NEWS ROOM / ৯৫ বার ভিউ
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬
Screenshot




মেহেন্দিগঞ্জে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
━━━━━━━━━━━━━━━━━━━

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২২ মে) বিকাল পৌনে ৬টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চুনারচর স্টিমারঘাট ফেরির পন্টুন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিন ও পুলিশ পরিদর্শক মোঃ মতিউর রহমান।
আটককৃতরা হলেন—
আলম খান (৩৭), পৌরসভার ৭ নম্বর বদরপুর ওয়ার্ডের মোহাম্মদ আলী খানের ছেলে।
শাকিল রাড়ি (২৪), সদর ইউনিয়নের ধুলিয়া মধ্যেরচর ওয়ার্ডের হানিফ রাড়ির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আটক আলম খান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তিনি পল্লী বিদ্যুতের প্রকৌশলীর ওপর হামলার মামলারও আসামি।
অভিযানের সময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি