• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী

লঞ্চে অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে মারধরের অভিযোগ, ভোলায় প্ল্যাকার্ড হাতে দুই যুবকের অবস্থান

NEWS ROOM / ১১২ বার ভিউ
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬




নিজস্ব প্রতিনিধি ভোলা প্রকাশঃ
অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় লঞ্চ স্টাফদের হাতে মারধর ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে ভোলার ইলিশা লঞ্চঘাটে প্ল্যাকার্ড হাতে অবস্থান কর্মসূচি পালন করেছেন দুই যুবক। রোববার দুপুরে প্রখর রোদের মধ্যে প্রায় এক ঘণ্টাব্যাপী তাঁরা এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
ভুক্তভোগী দুই যুবক হলেন মো. ইব্রাম ও আবদুর রহমান। তাঁদের অভিযোগ, শনিবার ঢাকা থেকে এমভি ফারহান লঞ্চে ভোলার উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। যাত্রার শুরুতে জনপ্রতি ডেক ভাড়া ৩০০ টাকা নির্ধারণ করে তাঁদের লঞ্চে তোলা হয়। কিন্তু মাঝপথে হঠাৎ করে ভাড়া বাড়িয়ে ৩৫০ টাকা দাবি করা হয়।
এ সময় অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ করলে লঞ্চের স্টাফ, কেবিন বয় ও আরও কয়েকজন মিলে আবদুর রহমানকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে তাঁর পরনের গেঞ্জিসহ কাপড়চোপড় ছিঁড়ে ফেলা হয়।
ভুক্তভোগীদের দাবি, পরে লঞ্চটি ভোলার ইলিশা লঞ্চঘাটে পৌঁছালে বাইরে থেকে আরও কয়েকজনকে ডেকে এনে পুনরায় মারধর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আবদুর রহমান জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে।
তবে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তাঁরা। অভিযুক্তদের বিচার ও নিরাপদ নৌযাত্রার দাবিতে প্ল্যাকার্ড হাতে তাঁরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট লঞ্চ কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি