শিরোনাম
ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ

“গ্রামীন জন উন্নয়ন সংস্থা কোন অবস্থাতেই কিচেন মার্কেটের প্রথম ফ্লোর বা আন্ডার গ্রাউন্ড নিবেনা” – জাকির মহিন

NEWS ROOM / ১৭৯ বার ভিউ
আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫




জাকির হোসেন সোহেল সিনিয়র ষ্টাফ রিপোর্টার

“কোন অবস্থাতেই ঐ বাজারের (কিচেন মার্কেট) প্রথম ফ্লোর বা আন্ডার গ্রাউন্ড নেয়ার ইচ্ছা বা আগ্রহ আমাদের আগেও ছিলোনা এখনো নেই এবং আগামীতেও থাকবেনা”। কথা গুলো বলছিলেন ভোলা জেলার সবচেয়ে বড় বেসরকারি সংস্থা গ্রামিণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন মহিন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোলায় কর্মরত সকল গন মাধ্যমের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি আরো বলেন, “ভোলা শহরের কাঁচাবাজারে অবস্থিত কিচেন মার্কেটের বয়স প্রায় ৮ বছর হয়ে গেলেও যখন মার্কেটটি সচল হচ্ছিলোনা তখন পৌরসভা কর্তৃপক্ষের বাংরংবার অনুরোধের পর মার্কেটটিকে সচল করা ও পৌরসভার রেভিনিউ যেনো ঠিক মতো পায় সেই লক্ষেই আমরা (গ্রামীণ জন উন্নয়ন সংস্থা) দ্বিতীয়, তৃতীয় ও ৪র্থ তলা বরাদ্ধ নিয়েছি।

গত ৫ আগস্ট’২৪ দেশের পট পরিবর্তনের পর আমাদেরটুকু আমরা সেফারেট করে নিয়েছি এবং বাহির দিয়ে চলন্ত সিঁড়ি বসিয়ে তা ব্যবহারেরর মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছি”।

বিকাল সারে ৪ টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় মহিন আরো বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ১৯ ফেব্রুয়ারি ২৫ এর পর থেকে আমাকে নিয়ে যেসব গুজব বা ভিত্তিহিন কথাবার্তা ছড়াচ্ছে আমি তার ঘোর বিরোধিতা করছি। কেননা আমাদের সংস্থা কোন ব্যবসায়ী প্রতিষ্ঠান নয় বরং সামাজিক প্রতিষ্ঠান।

তাছাড়া বাজারটি যদি ওখানে না-ই থাকবে তাহলে আমরা ঐ মার্কেটে এত টাকা বিনিয়োগ করলাম কেন? আমরাও জানি যে ঐ বাজারটি স্থানান্তরিত হলে পুরো শহর কানা হয়ে যাবে। তাই আপনাদের মাধ্যমে আমি সকলের অবগতির জন্য আবারও বলছি যে, আমি বা আমার সংস্থার কেউ এসবের সাথে জড়িত নই”।

মতবিনিময় সভায় ভোলায় কর্মরত সকল গণমাধ্যম কর্মী ও সংস্থাটির সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি