• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
আধুনিক রূপে ভোলা গজনবী স্টেডিয়াম, ক্রীড়াঙ্গনে ফিরেছে প্রান পাওনা টাকা ও স্বর্ণ ফেরত চাইতে গিয়ে হেনস্থা ও প্রাণনাশের হুমকির অভিযোগ জনগণের সমর্থন নিয়ে পক্ষিয়ার চেয়ারম্যান হতে চান ইলিয়াস ভূইয়া ​বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি ১৩ জুন ৫ দিনব্যাপী মহা হরিনাম সংকীর্তন শুরু আজ  ব্রাজিল নাকি আর্জেন্টিনা ভোলায় কোন দলের সমর্থক বেশী। ভোলা সদরের কোড়ালিয়া গ্রামে বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন তোফায়েল আহমেদের কন্যা ডা. মুন্নি যুগাবতার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মহানাম যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণঃ বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ!

আকস্মিক পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী — অফিসে মিললো না কর্মকর্তাদের উপস্থিতি! 

NEWS ROOM / ৪৬ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

আকস্মিক পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী — অফিসে মিললো না কর্মকর্তাদের উপস্থিতি! নিজস্ব প্রতিবেদক ভোলা প্রকাশঃ বরিশালে গোপনে এসে সরকারি রেস্ট হাউজে রাতযাপন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান (এমপি)।

পরদিন সকাল ঠিক ৯টায় নিজ মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তরে আকস্মিক পরিদর্শনে বের হন তিনি।
কিন্তু সেখানে গিয়ে দেখা যায় চরম অব্যবস্থাপনা!
সরকারি অফিসে নির্ধারিত সময়ে উপস্থিত ছিলেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী। এমনকি অনেকেই জানতেনই না যে, যিনি দপ্তর ঘুরে দেখছেন তিনিই তাদের মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী!
পরিচয় জানার পর শুরু হয় দৌড়ঝাঁপ ও নানা অজুহাতের বন্যা।
কেউ বললেন অসুস্থ,কেউ বললেন অফিসের কাজে বাইরে,
আবার কেউ ঢাকায় কিংবা ছুটিতে রয়েছেন বলে দাবি করেন।
তখন প্রতিমন্ত্রী প্রশ্ন করেন—

❝তাহলে দপ্তরের কার্যক্রম চালাচ্ছে কে?জনগণের সেবা হচ্ছে কীভাবে?❞

কিন্তু এই প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি কেউই।
ঘটনাটি স্থানীয় প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সাধারণ মানুষের প্রশ্ন—
“সরকারি দপ্তরে যদি জবাবদিহিতা না থাকে, তবে জনগণ সেবা পাবে কীভাবে?”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি