• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী

১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির

NEWS ROOM / ৫ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬




ভোলা প্রতিনিধি | ভোলা প্রকাশ

অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে জীবনের ১৭টি বছর প্রবাসে কাটিয়েছেন মোসারেফ হোসেন। নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে উপার্জিত অর্থ পাঠিয়েছেন দেশে। সেই অর্থে কেনা হয়েছে জমি, নির্মিত হয়েছে আলিশান বাড়ি, গড়ে উঠেছে বিভিন্ন সম্পদ। কিন্তু দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফিরে নিজের উপার্জনে গড়া সেই বাড়িতেই থাকার জায়গা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তিনি।

প্রবাসী মোসারেফ হোসেনের দাবি,সম্পদের হিসাব চাওয়া ও বিয়েকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর বিরোধের সূত্রপাত। সেই বিরোধের জেরে ১৬ লাখ টাকার একটি মামলায় আসামি হয়ে তাঁকে দুই দিন হাজতেও থাকতে হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মোসারেফ হোসেন ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বশিরউল্লা মুন্সি বাড়ির বাসিন্দা। প্রায় তিন মাস আগে তিনি দেশে ফেরেন।

একসময় বাবা-মা ও আট ভাইবোনের বড় পরিবারে নিত্যদিনের অভাব-অনটন ছিল তাঁর জীবনের বাস্তবতা। সেই সংকট দূর করে পরিবারের মুখে হাসি ফোটানোর প্রত্যাশায় প্রবাসে পাড়ি জমান তিনি। দীর্ঘ ১৭ বছর প্রবাসে থেকে উপার্জিত অর্থ দেশে পাঠিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সেই অর্থেই পরিবারে জমি, বাড়ি ও অন্যান্য সম্পদ গড়ে উঠেছে।

তবে দেশে ফেরার পর সেই সম্পদে নিজের অবস্থান ও বসবাসের অধিকার নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন বলে অভিযোগ তাঁর। যে পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য জীবনের দীর্ঘ সময় প্রবাসে কাটিয়েছেন, সেই পরিবারের সঙ্গেই এখন বিরোধে জড়িয়েছেন তিনি।

১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়ে ওঠা সম্পদ ঘিরে এই বিরোধের প্রকৃত কারণ কী, সম্পদের মালিকানা নিয়ে কোনো বিরোধ রয়েছে কি না এবং মামলার পেছনের ঘটনা কী—এসব প্রশ্নের উত্তর জানতে প্রয়োজন সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য ও নথিপত্র যাচাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি