শিরোনাম
মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি

সা’দপন্থীদের বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা 

NEWS ROOM / ১৩২ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪




আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

টঙ্গী ইজতেমা ময়দানে হামলাকারী সাদপন্থী সন্ত্রাসী খুনিদের ফাঁসি, কাকরাইল মারকাজ ও ইজতেমা ময়দানে তাঁদেরকে অবাঞ্চিত ঘোষণা, খুনি সন্ত্রাসী সা’দ বাহিনীর সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করার দাবিতে ভোলা জেলা ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টায় হাট খোলা জামে মসজিদের প্রাঙ্গণ থেকে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা এবং স্বারক লিপি প্রদান করা হয়। প্রতিবাদ সভা থেকে বক্তারা বলেন, তাবলীগ জামাতের সুন্দর সুশৃঙ্খল কাজের মধ্যে বিভাজন সৃষ্টিকারী সা’দপন্থী এতাতী জামাত দীর্ঘদিন বাংলাদেশে তাবলীগ জামাতের কাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি ও জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। এর‌ই মধ্যে ১লা ডিসেম্বর ২০১৮ সালে ইজতেমার ময়দানে হামলা করে তাবলীগ জামাতের সাথী আলেম ওলামা ও নিরীহ ছাত্রদের মারাত্মক আহত সহ ১ জনকে খুন করে। তৎকালীন ফ্যাসিবাদী সরকারের কাছে আমরা এর কোন বিচার পাননি। কিন্তু জুলাই/আগষ্টের বিপ্লবের পরে ছাত্র জনতার অজিত স্বাধীনতা বিনষ্ট করতে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সা’দপন্থীরা। এতাতি গ্রুপ তথা সা’দপন্থীরা গত ১৭ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে দিবাগত রাত ৩ টা ৩০ মিনিটে টঙ্গী ইজতেমা মাঠে তাবলীগের সাথী ও মাদ্রাসার ছাত্রদের উপর অত্যন্ত নির্মম ও বর্বরচিত ভাবে সন্ত্রাসী হামলা করেছে। এতে আমাদের ৪ জন সাথী নিহত ও প্রায় ৫ শতাধিক সাথী আহত হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে খুনিদের ফাঁসি ও খুনি সন্ত্রাসী সা’দপন্থীদের সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানান।

প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে তাবলীগ জামাতের নেতৃবৃন্দু জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি