• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলার লালমোহনে বাসচাপায় প্রা’ণ গেল ৬ বছরের শিশু মাইশার। বোরহানউদ্দিনে বাড়িতে গাঁজার গাছ রোপণের অভিযোগে যুবক আটক। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বোরহানউদ্দিনে চর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ,ক্ষতির মুখে কৃষিজমি। আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভোলার বিস্তীর্ণ এলাকায়,আগাম প্রস্তুতির আহ্বান। ভোলা, ইলিশা–চরফ্যাশন মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার নিয়ন্ত্রণের দাবি, নিরাপদ সড়ক নিশ্চিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন। ভোলা যুগীরঘোল পানিরকল এলাকায় তীব্র যানজট,অ্যাম্বুলেন্সে থাকা মুমূর্ষু রোগীও আটকা। মায়ের জন্য এস্রাজের সুরে আবেগঘন এক বিকেল,মুগ্ধ করলেন শিল্পী আসিফ আলতাফ ভোলায় সহায়ক কর্মচারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ-২০২৬ এর সমাপনী,সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ বাংলাদেশ কৃষি ব্যাংকের উদ্যোগে গ্রাহক সমাবেশ,র‍্যালি, লিফলেট বিতরণ ও বাংলা কিউআর কোড হিসাব খোলার পদ্ধতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত।

শেখ হাসিনা এতিমদের টাকা দেয় আর তারেক রহমান এতিমের টাকা চুরি করে খায়- পংকজ নাথ এমপি।

NEWS ROOM / ১৪৬ বার ভিউ
আপডেট : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

সঞ্জয় গুহ মেহেন্দিগঞ্জ বিশেষ  প্রতিনিধিঃ

মেহেন্দিগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সকল ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, শেখ হাসিনা এতিমদের টাকা দেয় আর তারেক রহমান এতিমের টাকা চুরি করে খায়। শেখ হাসিনা গরীব, দুঃখী, মেহনতী মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে আর তারেক রহমান লন্ডনে বসে একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্র করে। তারেক রহমান নির্দেশে বিএনপি-জামাত সরকার বিরোধী কর্মসূচীর নামে আগুন সন্ত্রাস করে পবিত্র কুরআন শরীফে আগুন দিয়ে ও জ্যান্ত মানুষ পুড়িয়ে হত্যা করে। জনগণের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে কার্ডধারী প্রত্যেক পরিবারকে চাউল দেন, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। আজ বুধবার সকালে সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মাহামুদুর হাসান, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি