• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
মা’দ’ক-জু’য়া ছেড়ে সৃজনশীলতায় গড়ুক আগামীর ভোলা,তরুণ কনটেন্ট ক্রিয়েটরদের পাশে পুলিশ সুপার। নৈরাজ্য করলে ছাড় নয়’—আওয়ামী লীগকে আলম খান হৃদয়ের কড়া হুঁশিয়ারি রাজনৈতিক পরিচয় নিয়ে অপপ্রচারের অভিযোগ চরসামাইয়ার ব্যবসায়ী সুজন মাতাব্বরের বাপ্তার সুপারি বাগানে ডিবির অভি/যান, ই’য়া’বা-গাঁ’জা’সহ গ্রেপ্তার দুই ভোলায় নির্মাণাধীন ভবনের বারান্দা থেকে আ’গ্নে’য়াস্ত্র উদ্ধার, ডিবির হাতে আ’ট’ক নূরউদ্দিন ক্ষমতা নয়, মানুষের খেদমতই প্রত্যাশা—ভোটারদের কাছে বিনীত আবেদন সাবেক জন প্রতিনিধির তজুমদ্দিন থানায় ডিআইজির পরিদর্শন,উদ্বোধন হলো নতুন ব্যাডমিন্টন কোর্ট বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের অঙ্গীকারে ভোলায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন ভোলা’র’ বেতুয়া-চরফ্যাশন সড়কে ডিবির অভিযান,ই’য়া’বা’সহ যুবক গ্রেপ্তার লালমোহনে পুলিশের জোড়া মাদক’বিরোধী অভি/যান, ই’য়া’বা ও গাঁ’জাসহ আটক ২

রাজনৈতিক পরিচয় নিয়ে অপপ্রচারের অভিযোগ চরসামাইয়ার ব্যবসায়ী সুজন মাতাব্বরের

NEWS ROOM / ২১ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬




নিজের নাম তার অজান্তে আওয়ামী লীগের একটি ওয়ার্ড কমিটিতে নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়েছেন ভোলার চরসামাইয়া ইউনিয়নের সাধারণ ব্যবসায়ী সুজন মাতাব্বর। একই সঙ্গে তাকে আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে প্রশাসনের কাছে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

সুজন মাতাব্বর জানান, ২০২১ সালে তার অজান্তেই চরসামাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। বিষয়টি জানতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে তীব্র আপত্তি জানান এবং প্রতিবাদ করেন। পরবর্তীতে তার আপত্তি ও প্রতিবাদের পরিপ্রেক্ষিতে তাকে ওই পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানতে পারেন তিনি।

তিনি আরও জানান, আওয়ামী লীগ কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে তিনি কখনো সম্পৃক্ত ছিলেন না। বর্তমানেও কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতা নেই। বরং আওয়ামী লীগের শাসনামলে তৎকালীন ভোলা পৌরসভার সাবেক মেয়র মনিরুজ্জামান তাকে মিথ্যা মামলায় হয়রানি করেছিলেন বলে দাবি করেন তিনি। মনিরুজ্জামান বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় ৩৩২, ৫০৬ ধারায় একটি মামলা দায়ের করেন। যার নং-২৮, তারিখ-১৪/০৩/২৪ইং।

সুজন মাতাব্বরের অভিযোগ, বর্তমানে একটি মহল তার সামাজিক সম্মানহানি এবং নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তাকে আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে প্রশাসনের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করছে। পাশাপাশি তার নাম ও পরিচয় ব্যবহার করে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি বলেন, আমি একজন সাধারণ ব্যবসায়ী। সৎভাবে ব্যবসা করে জীবিকা নির্বাহ করি। আমার রাজনৈতিক পরিচয় নিয়ে যেসব বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এ ধরনের অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না।

এ সময় তিনি ভোলাবাসী, প্রশাসন এবং চরসামাইয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতি তার বক্তব্য বিবেচনার আহ্বান জানান। পাশাপাশি তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সুজন মাতাব্বর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি