• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
ভোলা সদরের কোড়ালিয়া গ্রামে বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন তোফায়েল আহমেদের কন্যা ডা. মুন্নি যুগাবতার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মহানাম যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণঃ বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ! চিরতরে ভোলায় ফিরছেন তোফায়েল আহমেদ, শায়িত হবেন পারিবারিক কবরস্থানে! তোফায়েল আহমেদের জানাজা আগামীকাল,দাফন মায়ের পাশে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন এমপি হাফিজ ইব্রাহিম ভোলার বাংলাবাজারে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি বিদ্যুৎ সংকটে বিপাকে ভোলাবাসী,পচছে ফ্রিজে সংরক্ষিত মাংস ইলিশা লঞ্চঘাট পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ যাত্রীসেবা নিশ্চিতকরণে জেলা পুলিশের ভূমিকার প্রশংসা

মেহেন্দিগঞ্জে টিসিবি’র পন্য বিতরণে ব্যপক অনিয়মের অভিযোগ

NEWS ROOM / ৭২ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

সঞ্জয়গুহ মেহেন্দিগঞ্জ বিশেষ  প্রতিনিধি:

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নে টিসিবি’র পন্য বিতরণে ব্যপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সোমবার উপজেলার চরএককরিয়া ইউনিয়নের তেমুহনি রাড়ী বাড়ির দরজায় ও ২নং ওয়ার্ড লস্করপুর ইউনিয়ন পরিষদে মেসার্স মুসকান এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের লোকজন টিসিবি’র পন্য বিতরণের সময় পরিমাণে কম দেওয়ার ব্যপক অভিযোগ পাওয়া গেছে। একাধিক পন্য গ্রহীতা গণমাধ্যমকে জানান, চাল ৫ কেজির পরিবর্তে সাড়ে ৪ কেজি, চিনি ১ কেজির পরিবর্তে ৮০০গ্রাম, ডালে ২০০ গ্রাম করে কম দিয়েছে। যা তাৎক্ষণিক মেপে কম দেয়ার প্রমাণ পাওয়া গেছে।সূত্রে জানা গেছে, কাগজ-কলমে মেসার্স মুসকান এন্টারপ্রাইজ, প্রোপ্রাইটর বিপ্লব খানের নাম থাকলেও বিপ্লব খান কথিত আওয়ামী লীগ নেতা হওয়ায় স্থানীয় যুবদল নেতা রাসেল ও স্বেচ্ছাসেবক দল নেতা জসিম মিলে জোরপূর্বক এই দু’জনের নেতৃত্বেই বর্তমানে চরএককরিয়া ইউনিয়নে টিসিবি’র মাল বিতরণ করা হচ্ছে,যা দন্ডনীয় অপরাধ। এর আগেও এই দু’জনের বিরুদ্ধে টিসিবি’র পন্য বিতরণে অনিয়মের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে লোক পাঠিয়ে পন্য বিতরণ বন্ধ করে দিয়েছিল বলে জানান স্থানীয়রা।

এবিষয়ে মেসার্স মুসকান এন্টারপ্রাইজের মালিক বিপ্লব খান গণমাধ্যমকে জানান, ডিলার ছাড়া টিসিবি’র পন্য অন্য কেউ বিক্রি করতে পারবেনা। করলে সেটা দন্ডনীয় অপরাধ হবে। কিন্তু চরএককরিয়া ইউনিয়নে এই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যুবদল নেতা রাসেল ও স্বেচ্ছাসেবক দল নেতা জসিম জোরপূর্বক তার লাইসেন্স নিয়ে মাল উত্তোলন করে বিতরণ করে আসছে এবং তারা সরকার নির্ধারিত মাপে পন্য বিতরণ করছেনা। সব আইটেমেই মাপে কম দেয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে। আমি কর্তৃপক্ষের নিকট আমার নিরাপত্তা সহ আমি যাহাতে পন্য উত্তোলন করে কার্ডধারীদের মাঝে সঠিক মাপে পন্য বিতরন করতে পারি সেই বিষয়ে কতৃপক্ষর কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইলো।

এবিষয়ে জানতে অভিযুক্ত যুবদল নেতা রাসেল ও স্বেচ্ছাসেবক দল নেতা জসিমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি। উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজুর রহমান জানান, এবিষয়ে খোঁজ নিয়ে দেখবো, যদি কোনো অনিয়ম থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি