• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসীর ৭০ লাখ টাকা ও স্বর্ণ আত্মসাত! গোপনে তালাক দিয়ে তৃতীয় বিয়ে—বোরহানউদ্দিনে তাসলিমা কাণ্ডে তোলপাড় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবক আটক অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার।

মা তুমি কোন অচিনপুরে

NEWS ROOM / ১০৬ বার ভিউ
আপডেট : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

— মোঃ মহিউদ্দিন
মা যে আমার কোথায় গেল
দেখতে ইচ্ছে করে,
মায়ের কথা ভেবে ভেবে
শুধু-ই অশ্রু চোখে ঝরে।
-খোকা আমার চাঁদের আলো
বলে নিতে কোলে তুলে,
সে সব স্মৃতি এখনো মা
আমি যাইনি ভুলে।
তুমি বলেছিলে- খোকা এসেছে
আমার ঘর আলো করে,
সে সব কথা আজো মা
খুব-ই মনে পড়ে।
স্নেহ,মায়া,মমতা, যত্ন ছিলো
তোমার হৃদয় জুড়ে,
তোমায় আমি ভালোবাসি
মা সৃষ্টিকর্তার পরে।
ছোটবেলার সে সব স্মৃতি
হৃদয় রেখেছি ধরে।
ছোট বেলায় জ্বর হলে
মা-মা ডাকতাম কান্না ভরা স্বরে,
আমার কাছে থাকতে বসে
যেতে না একটুও দূরে।
বাবাকে তুমি বলতে ডেকে
— খোকা যে আমাদের
যাচ্ছে জ্বরে পুড়ে
খোকার বাবা তুমি কোথায়
একটু আসো ঘরে–
ঔষধ আনতে এখনি
তুমি চলে যাও বাজারে।
সেই মা আমার কোথায়
লুকালো কোন সে অচিনপুরে ?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি