• রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলা জেলা কারাগারে কারা কর্মকর্তা-কর্মচারীদের ‘বেসিক লাইফ সাপোর্ট’ প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন ভোলায় ৫ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক ভোলায় ৫ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধের নোটিশ বোরহানউদ্দিনে কুকুর আতঙ্কে পৌর এলাকার বাসিন্দারা ভোলার উত্তর দিঘলদীতে স্কুলছাত্রী / ধ/র্ষ/ণ/ ও অভিযুক্ত গ্রেফতার আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাথে ভোলা জেলা পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ ভোলা সদর মডেল থানার অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাত্র ২০০ টাকার জন্য অক্সিজেন মাস্ক খুলে নেওয়ায় / প্রাণ / গেল মেহেন্দিগঞ্জের গৃহ/বধূর ভোলার বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল, স্থিতিশীল খোলা তেল

ভোলায় ৫ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

NEWS ROOM / ১৪ বার ভিউ
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ভোলা প্রকাশঃ

ভোলার দৌলতখানে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি চৌকস টিম অভিযান চালিয়ে ৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মোসাঃ ইতি (৪২) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে।

​আজ শনিবার (১৬ মে, ২০২৬) সকাল ৯:৪৫ মিনিটে দৌলতখান থানাধীন ভবানীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লঞ্চঘাট সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

​ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের (ওসি) তত্ত্বাবধানে এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি’র এসআই (নিঃ) মোঃ আবু ইউসুফ ও তার সঙ্গী ফোর্স।

গ্রেফতারকৃত আসামীর নাম মোসাঃ ইতি (৪২)। তিনি ভোলার লালমোহন থানাধীন উত্তর ফুলবাগিচা (৬নং ওয়ার্ড, দেওয়ান কান্দি) এলাকার মৃত চাঁদ আলীর মেয়ে এবং আমির হোসেনের স্ত্রী।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চঘাট সংলগ্ন পাকা রাস্তায় তল্লাশি চালিয়ে ইতির হেফাজত থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

​পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, আটককৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজুর প্রক্রিয়া চলছে। জেলা জুড়ে মাদকের বিরুদ্ধে এমন সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি