• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার গ্রে প্তার,মামলায় বাবাও আসামি ভোলায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে শনাক্ত, উদ্ধার স্বর্ণালংকার ও নগদ টাকা ভোলার বোরহানউদ্দিনের গর্ব: উপসচিব হলেন কৃতী দম্পতি পিজুস চন্দ্র দে ও শুভ্রা দাস তালতলা বাজারে পুলিশের অভিযান, ৭০ গ্রাম গাঁজাসহ আটক ১ ২৭ বছর পর কারাগারের দরজা খুলছে কালুর, ফিরছেন স্বজনদের কাছে ভোলা শহরের গুরুত্বপূর্ণ স্পটে পুলিশের চেকপোস্ট। বাংলাবাজার ফাতেমা খানম কলেজে ডিগ্রি (পাস) ১ম বর্ষে ভর্তি চলছে বেগম খালেদা জিয়া: গৃহবধূ থেকে ‘আপসহীন নেত্রী’—এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায় টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্রতিবছর গৃহহারা হাজারো মানুষ ১৫ আগস্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

ভোলায় নারীর ট্র্যাভেল ব্যাগে মিললো ১২ কেজি গাঁজা

NEWS ROOM / ১৬৪ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

ভোলায় নারীর ট্র্যাভেল ব্যাগে মিলেছে ১২ কেজি গাঁজা। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিকেলে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটে সুমি আক্তার (২১) নামের এক নারীকে আটক করেন নিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম। এই সময় তার ব্যাগ তল্লাশি করে মিললো এই গাঁজা।
আটক সুমি ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মো. সবুজ মিয়ার স্ত্রী এবং ২ সন্তানের জননী।
বিষয়টি নিশ্চিত করে ইলিশা ফাঁড়ির পুলিশ জানান, চট্টগ্রামের ফটিকছড়ি থেকে একটি ট্র্যাভেল ব্যাগে করে ১২ কেজি গাঁজা নিয়ে লক্ষ্মীপুর হয়ে তিনি লঞ্চযোগে এক নারী ভোলায় প্রবেশ করবেন এমন এক তথ্যের ভিত্তিতে ইলিশা পুলিশ ফাঁড়ির একটি টিম লঞ্চঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যাত্রীদেরকে তল্লাশি শুরু করেন।
এরপর আটককৃত ওই নারীর গতিবিথী সন্দেহজনক দেখে তার সাথে বহন করা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় তার ব্যাগের কয়েকটি বান্ডেল করা অবস্থায় পাওয়া যায় ১২ কেজি গাঁজা। পরে পুলিশ তাকে আটক করে। এসময় তাঁর ২ শিশু সন্তানও সঙ্গে ছিলো।
এ ব্যাপারে ইলিশা তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মো. বশির জানান, সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। পরে তাঁর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি