শিরোনাম
বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ। 

ভোলার মনপুরায় পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু: অভিভাবকদের সচেতনতার আহ্বান

NEWS ROOM / ১৫২ বার ভিউ
আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫




সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু।।

ভোলার মনপুরা উপজেলায় পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকাল আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জনতা বাজার এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশুটি হলেন জনতা বাজার জামে মসজিদের সম্মানিত ইমাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনপুরা উপজেলার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মতিন ফয়েজি হুজুরের দুই বছর বয়সী পুত্র হুজাইফা।

পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অজান্তে হুজাইফা খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। একপর্যায়ে পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়। সঙ্গে সঙ্গে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশু হুজাইফার আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার-পরিজন ও এলাকাবাসী এই অকাল মৃত্যুকে কিছুতেই মেনে নিতে পারছেন না।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে শিশু মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলো পানিতে ডুবে যাওয়া। সামান্য অসতর্কতা বা গাফিলতির কারণেই এমন দুর্ঘটনা ঘটে থাকে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন—শিশুদের নিরাপত্তায় সর্বদা সজাগ থাকতে হবে। বাড়ির আশপাশে পুকুর, ডোবা, বা বালতিতে পানি থাকলে শিশুদের নাগালের বাইরে রাখতে হবে এবং প্রয়োজনে সুরক্ষাবেষ্টনী স্থাপন করতে হবে।

ভোলার মনপুরায় এই দুর্ঘটনা আবারও স্মরণ করিয়ে দিল যে, শিশুদের প্রাণহানি রোধে পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি