• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সেতুর স্বপ্ন থেকে নতুন মহাসড়ক—শ্রীপুরবাসীর চাওয়া শুধু একটি সংযোগ রাতের লঞ্চে ভোলার দীর্ঘশ্বাস: সড়ক নয়, সেতুই চায় দ্বীপবাসী

ভোলার বিদ্যুৎ সমস্যা নিয়ে আবাসিক প্রকৌশলীর সঙ্গে সুজন প্রতিনিধিদের সাক্ষাৎ–

NEWS ROOM / ১২৫ বার ভিউ
আপডেট : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪




স্টাফ রিপোর্টারঃ

গতকাল সুজন ভোলা শাখার একটি প্রতিনিধি দল ভোলার বিদ্যুৎ সমস্যা নিয়ে আলোচনার জন্য বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী মোঃ ইউসুফের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন সুজন (সুশাসনের জন্য নাগরিক) ভোলা শাখার সভাপতি মোবাশ্বিরুল্লা চৌধুরী, সহ-সভাপতি ও আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন ,সেক্রেটারি সাবেক প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন , সাবেক অধ্যক্ষ স, ম ফারুক, সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ আবু তাহের ও অসীম সাহা।
প্রধান প্রকৌশলী জানান, ভোলার বিদ্যুতের সমস্যা শুরু হয় গত জানুয়ারি মাসে রেন্টাল বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়ার কারণে। তিনি বলেন খেয়া ঘাটের কাছে এ্যাকোয়ার করা জমিতে সাব স্টেশন তৈরীর কাজ ত্বরান্বিত করে সেটা চালু করতে পারলে সমস্যার স্থায়ী সমাধান হবে। তাছাড়া রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রটির সমস্যা সমাধান করে চালু করার মাধ্যমেও সমস্যার সমাধান হতে পারে। যদি নতুনভাবে স্থাপন করা বিদ্যুৎ লাইনটি চালু করা যায় তাহলেও সমস্যার আপাতত সমাধান হতে পারে। কিন্তু এই লাইনটির পথে বাসস্ট্যান্ড থেকে দুই কিলোমিটার বন বিভাগের কয়েকটি গাছ না কাটার ফলে এই লাইনটি চালু করা যাচ্ছে না। গাছের টেন্ডারের মেয়াদ অতিবাহিত হওয়া সত্ত্বেও টেন্ডার প্রাপ্তরা গাছ কেটে নিচ্ছে না। এমনকি কয়েকটি গাছ ছেটে দিয়ে বিদ্যুৎ লাইন টিকে চালু করার অনুমতি চাওয়া সত্ত্বেও বন বিভাগ সে অনুমতি দিচ্ছে না। এমতবস্থায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ার ফলে এবং পুরানো লাইনে নানা সমস্যার কারণে ভোলা র বিদ্যুৎ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিনিধি দল এ ব্যাপারে জেলা প্রশাসক ও বন বিভাগের ডি এফ ওর সঙ্গে আলোচনা করবেন বলে আবাসিক প্রকৌশলীকে আশ্বাস দেন। এ সময়ে প্রকৌশলী আব্দুল মাজেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি