শিরোনাম
বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ। 

ভোলায় রাতভর র‍্যাবের তল্লাশি

NEWS ROOM / ১৬২ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫




ইব্রাহিম আকতার আকাশ,ভোলা: চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার লক্ষে ভোলায় চেকপোস্ট বসিয়ে রাতভর তল্লাশি চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮)। চুরি, ছিনতাই ও ডাকাতি ঠেকাতে র‍্যাবের এই পদক্ষেপ।

বৃহস্পতিবার (৬ মার্চ) মধ্যরাতে শহরের সরকারি স্কুল সংলগ্ন বক পোয়ারা পয়েন্টে চেকপোস্ট বসিয়ে র‍্যাব তল্লাশি চালায়।

চেকপোস্ট বসিয়ে ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি, মোটরসাইকেল ও অটোরিকশা থামিয়ে কাগজপত্র যাচাইসহ চালানো হয় তল্লাশি। পাশাপাশি সড়কে চলাচল করা মোটরসাইকেলের হেলমেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে মোটরসাইকেল চালকদের অবহিত করা ও ওই সকল যানবাহনে চলাচল করা ব্যক্তিদের গন্তব্যস্থল ও বের হওয়ার কারণ জানতে চায় র‍্যাব-৮ এর সদস্যরা।

র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি বলেন, চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি রোধে আমাদের এই তল্লাশি। অপরাধ দমনে শহরজুড়ে আমাদের টহল ও চেকপোস্ট বসানো হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় জনগণকে যেকোন অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে র‍্যাবকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধও করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি