শিরোনাম
মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি

ভোলায় মে‌ডি‌কেল ক‌লেজসহ ৫ দফা দাবী‌তে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

NEWS ROOM / ১৭১ বার ভিউ
আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫




মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা প্রতিনিধি:
ভোলায় মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, ঘরে ঘরে গ্যাস সংযোগ, বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর সেতুসহ ৫ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০ এপ্রিল রবিবার সকালে ভোলা সদর উপজেলা বাংলা স্কুল মাঠে আগামীর ভোলার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা ব‌লেন, ভোলায় প্রায় ২২ লাখ মানু‌ষের বসবাস। জেলা সদর ২৫০ শয্যা বি‌শিষ্ট জেনা‌রেল হাসপাতাল থাকলেও সেখা‌নে চি‌কিৎসকসহ বি‌ভিন্ন সংক‌টে চি‌কিৎসা সেবা থে‌কে ব‌ঞ্চিত ভোলার মানুষ,এখানে চিকিৎসা দিতে চিকিৎসকরা আসেন না,চিকিৎসার অভাবে মারা যান হাজার হাজার মানুষ,
যদি একটি মেডিকেল কলেজ স্থাপন করা যায় তাহলে আমাদের কোন মা,ভাই,বোন ও আত্মীয়-স্বজনকে বিনা চিকিৎসায় হারাতে হবে না।
তারা বলেন,ভোলায় প্রচুর গ্যাস মজুদ থাক‌লেও এখনও ঘ‌রে ঘ‌রে গ্যাস সং‌যোগ ও গ্যাস ভি‌ত্তিক শিল্পকারখানা গ‌ড়ে উঠে‌নি,ভোলায় বার বার ভোলা বরিশাল সেতু নির্মাণের আশ্বাস দিল এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি,আমরা এর বাস্তবায়ন চাই না হলে দুর্বার গতিতে আন্দোলনের হুশিয়ারও দেন তারা।
বক্তার আরো বলেন,আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের দাবি মেনে না নেওয়া হলে আমরা জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন কর্মসূচি করব,প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের বাসভবন ঘেরাও করব,ভোলাকে অচল করে দিব আর তারপর ও যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলেও ভোলা থেকে সরকারকে কোন কর দেওয়া হবে না সেটাও আমরা বন্ধ করে দেব,সমাবেশ শেষে ভোলা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রধান করেন তারা।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম,বোরহানউদ্দিন উপজেলা মহিলা দলের সভাপতি খালেদা খানম,জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন,ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মীর মোহাম্মদ জসিম,ভোলা থিয়েটারের সাধারণ সম্পাদক তালহা তালুকদার বাঁধন,এডভোকেট মনিরুল ইসলাম,মাওলানা মোবাশশিরুল হক নাঈম,ব দ্বীপের প্রতিষ্ঠাতা পরিচালক মীর মোশারফ ওমি,জেলা ইসলামিক আন্দোলনের উত্তর শাখার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি