• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

ভোলায় বিনামূল্যে জরায়ু ক্যান্সার প্রতিরোধে টিকা পাবে ১ লাখ ১৬ হাজার কিশোরী।

NEWS ROOM / ১২৫ বার ভিউ
আপডেট : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশঃ
জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে ভোলায় ১ লাখ ১৬ হাজার ৬১৬ জন কিশোরীকে প্রথমবারের মতো বিনামূল্যে এই এইচপিভি টিকা বিতরণ করা হবে।

জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আজ সোমবার সকালে ভোলা সিভিল সার্জেন কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভায় এই তথ্য জানান ভোলার সিভিল সার্জন মুহাম্মদ মনিরুল ইসলাম।

এসময় তিনি বলেন, বাংলাদেশে নারীদের স্তন ক্যান্সারের পরে ২য় সর্বোচ্চ জরায়ুমুখ ক্যান্সার। তাই এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ু মুখে ক্যান্সার রুখে দিন।

বাংলাদেশ সরকারের উদ্যোগে আগামী ২৪ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত প্রাথমিকভাবে “৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী” এবং “১০ থেকে ১৪” বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হবে।

ভোলার ৭ উপজেলায় ৫২৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১ লাখ ১৬ হাজার ৬১৬ জন শিক্ষার্থীর মাঝে এ টিকাদান প্রদান করা হবে।

১৮ কর্ম দিবসের টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। তার মধ্যে প্রথম ১০ দিন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থায়ী কেন্দ্র সমূহে এবং পরবর্তী আট কর্ম দিবসের নিয়মিত ইপিআই স্থায়ী এবং অস্থায়ী টিকাদান কেন্দ্রে কার্যক্রম অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পেইন থেকে টিকা পেতে “www.vaxepi.gov.bd” ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। এছাড়াও নিবন্ধনে ব্যর্থ শিক্ষার্থীরা জন্মনিবন্ধনের সনদ নিয়ে টিকা কেন্দ্রে গিয়ে তাৎক্ষণিকভাবে টিকা নিতে পারবেন।
এসময় উপস্থিত ছিলেন ডব্লিউ এইচও এর মেডিক্যাল অফিসার ডা: মোহাম্মদ খৈয়াম ফারুকীসহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি