শিরোনাম
মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি

ভোলায় পারিবারিক কলহে গৃহবধূ হত্যা- স্বামী আটক

NEWS ROOM / ১৪১ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪




আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি:

ভোলায় পারিবারিক কলহের জের ধরে রুমা বেগম (৩০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী মোঃ কামাল (৩৫) কে আটক করেছে পুলিশ। রুমা ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হানিফ মিস্ত্রি বাড়ির মৃত মোঃ সাহেব আলীর মেয়ে।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে ভোলার উত্তর ভেদুরিয়া ৫নং ওয়ার্ডের লঞ্চ ঘাটের পূর্ব পাশে স্বামীর বসত বাড়িতে পুকুর পাড়ে গাছের সাথে ঝুলানো অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

গৃহবধূর পরিবার জানায়, দির্ঘদিন ধরে নিহত রুমার সাথে তার শশুর – শাশুরীর পারিবারিক কলহ চলে আসছিল। এ কলহের জের ধরে প্রায় ছয় মাস ধরে নিহত গৃহবধূ তার বাবার বাড়িতে অবস্থান করে। পরবর্তীতে স্থানীয় শালীস মিমাংসার মাধ্যমে ২মাস পূর্বে বাবার বাড়ি থেকে রুমাকে স্বামীর বাড়িতে নিয়ে আসা হয়।

বৃহস্পতিবার ভোর রাতে নিহতের ভাশুর জামাল (৩৮) রুমার বাবার বাড়িতে ফোন করে জানায় রুমাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরের পাড়ে একটি গাছের সাথে ঝুলানো অবস্থায় গৃহবধূর লাশ দেখতে পেয়ে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় পুলিশ স্বামী মোঃ কামাল (৩৫) কে আটক করেছে।

ভেলুমিয়ার পুলিশ ফারির ইনচার্জ মোঃ ইনজামুল হক ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। পরিবারের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

০৫/০৪/২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি