• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে বিয়ের আগে কিশোরীর আত্মহত্যা বোরহানউদ্দিনে ইয়াবা লেনদেনের সময় পুলিশের হানা, আটক দুই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভোলার পরিচিত মুখ সুশান! প্রবাসীর ৭০ লাখ টাকা ও স্বর্ণ আত্মসাত! গোপনে তালাক দিয়ে তৃতীয় বিয়ে—বোরহানউদ্দিনে তাসলিমা কাণ্ডে তোলপাড় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবক আটক অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ভোলায় পানিতে ডুবে মা-মেয়ের মৃত্যু

NEWS ROOM / ১১৪ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

সুজন হাওলাদার বিশেষ প্রতিনিধিঃ

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ গ্রামের আব্দুল গাইন বাড়িতে এ ঘটনা ঘটে।

লালমোহন থানার পুলিশ পরিদর্শক মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- ওই গ্রামের রিপা আক্তার (২৬) ও তার দুইমাস বয়সী নবজাতক শিশু ফাতেমা নেহা।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে রিপা আক্তার তার দুইমাস বয়সী নবজাতক শিশু ফাতেমা নেহাকে কোলে নিয়ে বাড়ির পুকুরে মুখমন্ডল ধুইতে যায়। এ সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি পুকুরে পড়ে যান। ঘন্টাখানেক পর রিপার ছোট ভাই পুকুরে মুখমন্ডল ধুতে গিয়ে রিপা আক্তার ও ফাতেমা নেহাকে পানিতে ভাসতে দেখেন।

রিপার পরিবার পুলিশকে জানিয়েছে, রিপা সাঁতার জানত না। তাই তাদের ধারণা পা পিছলে রিপা পুকুরে পড়ে যাওয়ার পর সাঁতরে উপরে উঠতে পারেনি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দুইটি পুলিশ রিপার পরিবারের কাছে হস্তান্তর করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি