• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে বিয়ের আগে কিশোরীর আত্মহত্যা বোরহানউদ্দিনে ইয়াবা লেনদেনের সময় পুলিশের হানা, আটক দুই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভোলার পরিচিত মুখ সুশান! প্রবাসীর ৭০ লাখ টাকা ও স্বর্ণ আত্মসাত! গোপনে তালাক দিয়ে তৃতীয় বিয়ে—বোরহানউদ্দিনে তাসলিমা কাণ্ডে তোলপাড় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবক আটক অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ভোলা তজুমদ্দিনে অচ্যুতানন্দ ব্রহ্মচারীর ২৬ তম তিরোধান উৎসবে ২ ম‌ন্দি‌রে লাখো ভক্তের পাদচারণা ।

NEWS ROOM / ১৮১ বার ভিউ
আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

নীল রতন দে বিশেষ প্রতিনিধিঃ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ভোলার তজুমদ্দিনে আজ শুরু হচ্ছে প্রভুপাত শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারীর (অনিল বাবাজি) ২৬ তম তিরোধান উৎসব।

দক্ষিণাঞ্চলের হিন্দু সম্প্রদা‌য়ের সবচেয়ে বৃহৎ এ উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ এখন লাখো ভক্তের পাদচারণায় মুখরিত। দুই ম‌ন্দি‌রে ক‌য়েক হাজার স্বেচ্ছাসেবক মন্দিরে আগত ভক্তদের সেবায় দিন-রাত নিরলসভাবে কাজ শুরু করেছেন। ১০ টি বিশাল গেট নির্মাণের পাশাপাশি ব্যাপক আলোকসজ্জায় সাজানো হয়ে‌ছে তজুম‌দ্দিন ও সম্ভুপুর মন্দির প্রাঙ্গণসহ পুরো চত্বর।

মঙ্গলবার সন্ধ্যায় অধিবাসের মধ্যদিয়ে উপ‌জেলার সম্ভুপুর ও চাঁদপুর ইউ‌নিয়‌নে ৫ দিনব্যাপী এ উৎসবের শুরু হচ্ছে।

আয়োজকরা জানিয়েছেন, উপজেলার চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া ‘সমাধি মন্দিরে’ও সম্ভুপুর ধ‌্যান মন্দি‌রে তিরোধান উৎসব উপলক্ষে ৪০ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান হবে। বিভিন্ন জেলার ১২ টি কীর্তনীয়া দল ২ টি যজ্ঞানুষ্ঠানে নাম কৃত্তন পরিবেশন করবেন।

বিগত বছর গু‌লোর ন্যায় এ বছরও ভক্তদের জন্য নান্দনিক দৃষ্টিনন্দন ‘বৃন্দাবন’ নির্মাণ করা হয়েছে। সেখানে সত্য, দাপর, কলি ও ত্রেতা’- এ চার যুগের নিদর্শনস্বরূপ শতাধিক বিগ্রহের মাধ্যমে তুলে ধরা হয়েছে। সেখানে ভক্তরা প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদন করতে পারবেন।

এ ছাড়াও নির্মাণ করা হয়েছে মনোমুগ্ধকর কুণ্ডলী। বিগত বছর গু‌লোর মতো এ বছরও পুণ্যার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা সেবার ব্যবস্থা করেছেন, উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন কুঞ্জের হাট হিন্দু যুবসংঘ। পাশাপাশি এ সংগঠনটি পুরো অনুষ্ঠানটি স্থানীয় ডিশ চ্যানেলে প্রচার করে যাচ্ছে।

মন্দির চত্বরের চারপাশে তৈরি পোশাক, ফার্নিচার, কসমেটিকস, নিত্যপণ্য এবং কুটির শিল্প ছাড়াও অসংখ্য খাবার দোকানের স্টল বসছে।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ এ উৎসবকে ঘিরে ইতিমধ্যে পুণ্যার্থীদের ঢল নামতে শুরু করেছে। দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারত সহ বিভিন্ন দেশ থেকেও হাজার হাজার ভক্ত এসে ভিড় জমাচ্ছেন মন্দির প্রাঙ্গণে। এর মধ্যে সহস্রাধিক ভক্তের আবাসিক ব্যবস্থা করা হয়েছে।

তজুম‌দ্দিন উপ‌জেলা পুজা উৎযাপন প‌রিষ‌দের সভাপ‌তি, আড়া‌লিয়া সমা‌ধি মন্দির পরিচালনা কমিটির সদস্য রুপন সাধু ও সম্ভুপুর ম‌ন্দি‌রের সভাপ‌তি বাবু সুমন দে বলেন, অনিল বাবাজির ২৬ তম তিরোধান উৎসবে সারা দেশের মধ্যে অন্যতম একটি বৃহৎ উৎসব এখানে হচ্ছে। প্রতি বছরের মতো এ বছরও দেশ ও দেশের বাইরের লাখো ভক্তের আগমন ঘটবে। ভক্তদের জন্য প্রতিদিন প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। মন্দির প্রাঙ্গণে নতুন করে আরও কিছু ভবন নির্মাণ ও প্রবেশ সড়কের রাস্তাটি সংস্কার করা প্রয়োজন দাবী ক‌রে প‌রিচালনা ক‌মি‌টি সরকার ও সবার সহযোগিতা চেয়েছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি