শিরোনাম
ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫

ভোলা জেলায় টানা নবম বারের শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে নির্বাচিত সার্জেন্ট সুজন হাওলাদার

NEWS ROOM / ১৫৬ বার ভিউ
আপডেট : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪




সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ট্রাফিক বিভাগে গুরুত্বপূর্ণ অবদানের জন্য টানা নবম বারের মতো ভোলা জেলার শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত হয়েছেন ভোলা ট্রাফিক দক্ষিণ জোন এর সার্জেন্ট সুজন হাওলাদার।
৬ এপ্রিল শনিবার সকালে ভোলা জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় তার হাতে পুরস্কার তুলে দেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম।
জানা গেছে, অবৈধ যানবহন, থ্রি-হুইলার, পিকআপ, ট্রাক, অবৈধ বিভিন্ন গাড়ি আটক,হেলমেটবিহীন মোটরসাইকেল চালকসহ বিভিন্ন অবৈধ যানবাহনের নামে মামলা এবং ট্রাফিক পুলিশের সার্জেন্ট হিসেবে ভালো কাজের পদক্ষেপ নেয়ায় ৯ম বারের বারের মতো শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।এর আগে তিনি গত বছরের জুন মাস থেকে ডিসেম্বর এবং এ বছরে জানুয়ারি তে শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নিবার্চিত হয়েছিলেন।
তার এই অভাবনীয় কর্মদক্ষতার গুনে পুরো জেলায় প্রশংসিত হচ্ছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে ভোলা ট্রাফিক দক্ষিণ জোনের সার্জেন্ট সুজন হাওলাদার নবম বারের মত জেলায় শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নিবার্চিত হওয়ায় ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,যানজট নিরসনের মাধ্যমে সুষ্ঠু ট্রাফিক সেবা জনগণকে পৌঁছে দিতে আমরা ভোলা জেলা পুলিশের ট্রাফিক বিভাগ নিরলস কাজ করে যাচ্ছি। আমার এই পুরস্কার আমাদের কাজ করার স্পৃহা আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা থাকবে,আমি ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণ,ভোলা বিভিন্ন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারগণ,জেলা গোয়েন্দা শাখা,ডিআইও ১,জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর অফিসার ইনচার্জগণ সহ সকল থানার অফিসার ইনচার্জগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি