বৈরী আবহাওয়া, নদীতে উত্তাল ঢেউ—তার মধ্যেই ভোলার তুলাতলী মেঘনা পাড়ে দেখা গেছে কয়েকজন শিক্ষার্থীকে ঘোরাঘুরি ও সময় কাটাতে। নদীর তীরবর্তী এলাকায় তাদের এমন বিচরণে একদিকে যেমন তৈরি হয়েছে আনন্দঘন মুহূর্ত, অন্যদিকে প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়েও।
ছবিতে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী নদীর তীরবর্তী এলাকায় অবস্থান করছেন। কেউ দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে, আবার কেউ তীরের কাছাকাছি বসে সময় কাটাচ্ছেন।
স্থানীয়দের ভাষ্য, মেঘনার পাড়ে বিকেল কিংবা ছুটির দিনে অনেক তরুণ-তরুণী ঘুরতে আসেন। তবে বৈরী আবহাওয়ায় নদীর পানি উত্তাল থাকলে তীরবর্তী এলাকায় অসাবধানতাবশত দুর্ঘটনার আশঙ্কা থাকে।
বিশেষ করে নদীর পাড়ের ভাঙনপ্রবণ ও পিচ্ছিল স্থানে শিক্ষার্থীসহ দর্শনার্থীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।
প্রশ্ন এখন একটাই—
বৈরী আবহাওয়ার মধ্যেও নদীর এত কাছে কেন এই ঘোরাঘুরি? আনন্দের এই সময় যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় পরিণত না হয়—সেজন্য প্রয়োজন সচেতনতা ও সতর্ক নজরদারি।
ছবিটি তুলাতলী মেঘনা পাড়ের।