• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন শুভ নববর্ষ ১৪৩৩ শৈশবের অকৃত্রিম বাঙালিয়ানার দিনগুলি বোরহানউদ্দিনে বৈশাখী আনন্দে বর্ষবরণ, শোভাযাত্রায় মুখর উপজেলা চত্বর মা দ ক ও সাইবার অপরাধমুক্ত সমাজ গড়তে লালমোহনে পুলিশ-জনতা সুধী সমাবেশ

বিয়ের দাবিতে প্রেমিকার অনশন – ঘর তালা মেরে পালিয়ে গেল প্রেমিক।

NEWS ROOM / ১৪১ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩

বিয়ের দাবিতে প্রেমিকার অনশন – ঘর তালা মেরে পালিয়ে গেল প্রেমিক।।

অনন্ত হাসান মাসুদ ভোলা প্রকাশঃ

ভোলায় বাড়িতে প্রেমিকার অনশনের খবর পেয়ে ঘর তালা মেরে পরিবারের সকলকে নিয়ে উধাও হয়ে গেছে এক প্রেমিক। মঙ্গলবার ৩১ জানুয়ারি সকাল থেকে তালাবদ্ধ ওই ঘরের সামনে বসে অনশন করছেন প্রেমিকা। তবে এ ঘটনায় মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত লালমোহন থানায় কোনো অভিযোগ হয়নি।

১৩ বছরের ওই কিশোরীর নাম রুপা আক্তার। সে উপজেলার দক্ষিণ খাসের হাট গ্রামের জেবল হোসাইনের মেয়ে। ১৭ বছরের অভিযুক্ত প্রেমিক শাকিল পাশ্ববর্তী গ্রাম করিমগঞ্জের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. আব্বাস উদ্দিন।

ওই কিশোরী জানান, প্রায় এক বছর আগে শাকিলের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপরই তাঁরা দু’জনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। রাজধানী ঢাকার বিভিন্ন পার্কে তাঁরা ঘুরেফিরে সময় কাটাতেন। সম্প্রতি প্রেমিক শাকিল তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এরপর গেল একমাস আগে স্থানীয় ইউপি সদস্যসহ উভয়ের পরিবার তাদের দু’জনের প্রেমের সম্পর্ক মেনে নিলেও বিপত্তি বাঁধে বয়স কম হওয়ায়। কিশোরী শাকিলকে বিয়ের জন্য চাপ দিতে থাকলে শাকিল অপ্রাপ্ত বয়সের হওয়ায় বিয়ে করতে আপত্তি জানায়। যাঁর কারনে কিশোরী শাকিলের বাড়িতে গিয়ে অনশনে বসেন।

এদিকে এ খবর পেয়ে ঘরে তালা মেরে পরিবারের সকলকে নিয়ে পালিয়ে গেছে প্রেমিক শাকিল। তালাবদ্ধ ঘরের সামনেই অনশন করছেন ওই কিশোরী।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, অনশন করা কিশোরী অপ্রাপ্ত বয়সের। অভিযুক্ত কিশোরও নাবালক। তাদের দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। এ ঘটনায় লালমোহন থানায় কোনো অভিযোগ হয়নি। থানায় উভয় পরিবারকে ডেকে নিয়ে এ ঘটনার একটা সুরাহ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি