• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন শুভ নববর্ষ ১৪৩৩ শৈশবের অকৃত্রিম বাঙালিয়ানার দিনগুলি বোরহানউদ্দিনে বৈশাখী আনন্দে বর্ষবরণ, শোভাযাত্রায় মুখর উপজেলা চত্বর মা দ ক ও সাইবার অপরাধমুক্ত সমাজ গড়তে লালমোহনে পুলিশ-জনতা সুধী সমাবেশ

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন ভোলার কৃতী সন্তান তানভীর শিকদার ॥ বিভিন্ন মহলের অভিনন্দন

NEWS ROOM / ১১১ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

ভোলা প্রতিনিধি ॥

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ভোলার কৃতী সন্তান তানভীর শিকদার। গত ১৩ জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারন সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
তানভীর শিকদারের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নে। তিনি বর্তমানে ঢাকা বিশ^বিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে অধ্যয়নরত আছেন এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি একই হলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার পিতা মো আনোয়ার শিকদার পেশায় একজন ব্যাবসায়ী। তিনি চরফ্যাশন উপজেলাধীন ওমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে তার এই ধারাবাহিক সাফল্যে অভিনন্দন জানিয়েছেন ভোলা জেলা আওয়ামী লীগ, চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগ, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ, ভোলা জেলা শিক্ষক সমিতি, চরফ্যাশন প্রেসক্লাব, তজুমদ্দিন প্রেসক্লাব, ভোলা জেলা ছাত্রলীগ, চরফ্যাশন উপজেলা ছাত্রললীগ, তজুমদ্দিদন উপজেলা ছাত্রলীগ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি