• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ভোলায় বিমানবন্দর নির্মাণের উদ্যোগ, প্রাথমিকভাবে এয়ার স্ট্রিপের পরিকল্পনা: এমপি পার্থ

NEWS ROOM / ১৩১ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬




মো.ছিদ্দিকুর রহমান সোহেল।

দ্বীপ জেলা ভোলায় বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য পার্থ। তবে প্রকল্পটির উচ্চ ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত একটি এয়ার স্ট্রিপ নির্মাণের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সাংসদ পার্থ জানান, গত এক মাস ধরে ভোলায় বিমানবন্দর স্থাপনের বিষয়ে বিভিন্ন পর্যায়ে প্রচেষ্টা চালানো হচ্ছে। বিমানবন্দর নির্মাণে বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় প্রথম ধাপে একটি আধুনিক এয়ার স্ট্রিপ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে পূর্ণাঙ্গ বিমানবন্দরে রূপান্তরের পথ সুগম করবে।

তিনি আরও বলেন, এয়ার স্ট্রিপ নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের বিষয়ে ইতোমধ্যে জেলা প্রশাসকের (ডিসি) কাছে সুপারিশ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (PPP) মডেল অনুসরণ করা হবে।

সাংসদ পার্থ জানান, প্রকল্প বাস্তবায়নে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। বিনিয়োগ নিশ্চিত করা গেলে দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কার্যক্রম দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় বাসিন্দারা মনে করছেন, ভোলায় এয়ার স্ট্রিপ বা বিমানবন্দর নির্মিত হলে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সরাসরি যোগাযোগ সহজ হবে। পাশাপাশি পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

তবে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন, জমি অধিগ্রহণ এবং সরকারি অনুমোদনের বিষয়গুলোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি