• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চান ভোলার মানুষ। আধুনিক রূপে ভোলা গজনবী স্টেডিয়াম, ক্রীড়াঙ্গনে ফিরেছে প্রান পাওনা টাকা ও স্বর্ণ ফেরত চাইতে গিয়ে হেনস্থা ও প্রাণনাশের হুমকির অভিযোগ জনগণের সমর্থন নিয়ে পক্ষিয়ার চেয়ারম্যান হতে চান ইলিয়াস ভূইয়া ​বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি ১৩ জুন ৫ দিনব্যাপী মহা হরিনাম সংকীর্তন শুরু আজ  ব্রাজিল নাকি আর্জেন্টিনা ভোলায় কোন দলের সমর্থক বেশী। ভোলা সদরের কোড়ালিয়া গ্রামে বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন তোফায়েল আহমেদের কন্যা ডা. মুন্নি যুগাবতার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মহানাম যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণঃ বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চান ভোলার মানুষ।

NEWS ROOM / ১ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | ভোলা

ভোলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। শিল্প, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে বিদ্যুতের গুরুত্ব অপরিসীম হলেও ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে পড়ছেন জেলার সাধারণ মানুষ।
এ অবস্থার পরিবর্তনে আশার আলো দেখাচ্ছে ৩৪.৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু হলে জেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও স্থিতিশীল হবে এবং কমবে বিদ্যুৎ সংকট। এতে করে শিল্পকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ গ্রাহকরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান এখন সময়ের দাবি। তারা দ্রুত বিদ্যুৎ কেন্দ্রটি চালু করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
ভোলাবাসীর প্রত্যাশা—আধুনিক ও উন্নত বিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে জেলার উন্নয়ন আরও বেগবান হবে এবং বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান মিলবে। “আলোয় আলোকিত হোক ভোলা,নিশ্চিত হোক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি