• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
লালমোহনে কৃষ্ণ কালী মন্দিরে দিনে দুপুরে দু-র্ধ-র্ষ চুরি নদী-সাগরে মাছের সংকট,বাজারে দামের আগুন,ভোলার বাজারে চড়া ইলিশ-চিংড়ির দাম,স্বস্তিতে চাষের মাছের ক্রেতারা। নজরুল-বর্ষ উপলক্ষে ভোলায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত যুব প্রশিক্ষণ কেন্দ্র, ভোলায় প্রশিক্ষণার্থী বাছাইয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত। ভোলা জেলা পুলিশ লাইন্সে আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত মেসের শুভ উদ্বোধন বাস মালিক সমিতির বিরুদ্ধে হয়রানির অভিযোগে ভোলায় সিএনজি চালকদের মানববন্ধন ভোলার বাজারে কম দামে আম বিক্রি,গুণগত মান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন মনপুরায় ফের জেলের জালে রাজা ইলিশ, এক ইলিশের দাম ৯ হাজার তিনশত টাকা। টানা বৃষ্টি ও জোয়ারের প্রভাবে আমনের জমিতে পানি,লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা; দীর্ঘমেয়াদি সমাধানের দাবি কৃষকদের।। অনিকের তুলিতে জীবন্ত হয়ে উঠলেন দক্ষিণ বাংলার বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম মোশাররফ হোসেন শাহজাহান।

নজরুল-বর্ষ উপলক্ষে ভোলায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

NEWS ROOM / ২১ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

মো.ছিদ্দিকুর রহমান সোহেলঃ
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে “নজরুল-বর্ষ” পালন উপলক্ষে জেলা প্রশাসন ও ভোলা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ভোলায় দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক। প্রতিযোগিতায় তিনটি বিভাগে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ক বিভাগে প্রথম থেকে চতুর্থ শ্রেণি, খ বিভাগে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি এবং গ বিভাগে নবম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতার বিষয় ছিল কাজী নজরুল ইসলামের রচিত কবিতা আবৃত্তি, নজরুলসংগীত এবং নজরুলের গানের সঙ্গে নৃত্য পরিবেশন। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভোলার জেলা প্রশাসক।
ক বিভাগে প্রথম স্থান অর্জন করে ভোলা সদর সাইন্স মিশন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী প্রতীক্ষা পাল তরী। দ্বিতীয় স্থান অর্জন করে অবৈতনিক স্কুল, ভোলা সদর এবং তৃতীয় স্থান অর্জন করে ভোলা জেলা কালেক্টরেট স্কুল।
পুরস্কার বিতরণ শেষে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার, ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল আলম এবং জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি