শিরোনাম
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২ রাসেলকে ঘিরে ডিবির অভিযান,পূর্ব ইলিশায় মিলল ১৩০ পিস ইয়াবা! মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের ঝটিকা অভিযান—ইয়াবা-গাঁজাসহ আটক ৬

নৌযানের তথ্যভান্ডার তৈরির নতুন অধ্যায়,ভোলার ইলিশা ঘাটে নৌযান শুমারির উদ্বোধন

NEWS ROOM / ৪২ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬




ছিদ্দিকুর রহমান সোহেল ভোলা প্রকাশঃ

নৌপথে চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানের সঠিক সংখ্যা, ধরন ও মালিকানার তথ্য এক ছাতার নিচে আনতে দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে নৌযান শুমারি। এর অংশ হিসেবে ভোলার ব্যস্ততম ইলিশা ঘাটে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও নৌপরিবহন অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এই শুমারি চলবে ২০ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত। দশ দিনব্যাপী কার্যক্রমে দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানের তথ্য সংগ্রহ করা হবে।
মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারীরা নৌযানের নাম, মালিকের পরিচয়, ধারণক্ষমতা, ইঞ্জিনের ধরন, চলাচলের রুট এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ বিভিন্ন তথ্য নথিভুক্ত করবেন।
সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিনের নৌযান ব্যবস্থাপনায় সঠিক তথ্যের যে ঘাটতি ছিল, এই শুমারির মাধ্যমে তা অনেকটাই পূরণ হবে। তৈরি হবে নৌযানের একটি নির্ভরযোগ্য ডাটাবেজ।
বিশেষজ্ঞ ও নৌপরিবহন সংশ্লিষ্টদের আশা, ভবিষ্যতে নৌ-নিরাপত্তা জোরদার, দুর্ঘটনা প্রতিরোধ, নৌপথের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং কার্যকর নীতিমালা প্রণয়নে এই তথ্যভান্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইলিশা ঘাট থেকে শুরু হওয়া এই উদ্যোগকে নৌখাতের সুশৃঙ্খল ব্যবস্থাপনার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি