• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় ইয়াবার চালানসহ নারী আটক—ইলিশা ঘাটে কোস্ট গার্ডের অভিযান ভোলায় বিদ্যুৎ সংকট ২১ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ ১৪, ঘাটতি ৭ মেগাওয়াট লালমোহনে লঞ্চঘাটে তিন কিশোরী উদ্ধার অভিমান করে ঢাকা যাওয়ার পথে উদ্ধার,পরিবারের সঙ্গে যোগাযোগের উদ্যোগ ভোলায় গ্রাম পুলিশের নতুন আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. ইউসুফ ভোলা-বরিশাল সরাসরি সেতুর দাবি | সড়ক যোগাযোগ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান মেহেন্দিগঞ্জে রাতের অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ভোলার লালমোহনে কোস্টগার্ডের অভিযান অবৈধ সিগারেট জব্দ,চোরাচালান ঠেকাতে তৎপরতা ভোলায় পাঁচ দিনব্যাপী কৃষ্ণকথা ও গীতার আলোচনা,সনাতনী সমাজকে আমন্ত্রণ ভোলা সদর হাসপাতালে বিকল লিফট, প্রতিদিন রোগীদের ভোগান্তি ভোলায় কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চালকের তড়িঘড়ি, মাইক্রোবাসের নিচে পড়ে শিশু শিক্ষার্থী নিহত

NEWS ROOM / ১২৯ বার ভিউ
আপডেট : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪



ইব্রাহিম আকতার আকাশ,ভোলা: ভোলায় মাইক্রোবাস চালকের তড়িঘড়ির কারণে গাড়ির নিচে চাপা পড়ে মো. আবু তালেব নামের ৫ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত চালককে আটক করেছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্রপ্রসাদ গ্রামে এ ঘটনা ঘটে।
সদর থানার ওসি মনির হোসেন মিঞা ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শিশু আবু তালেব ওই গ্রামের মো. সিদ্দিক মিয়ার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের প্লে শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। অভিযুক্ত চালক আবু হানিফ একই গ্রামের বাসিন্দা।
নিহত শিশুর স্বজনরা পুলিশকে জানিয়েছে, শিশু আবু তালেব যে মাইক্রোবাসের নিচে চাপা পড়ে মারা গেছে। ওই গাড়িতে করেই সে স্কুলে আসা-যাওয়া করত। সোমবার দুপুরে স্কুল থেকে গাড়িতে করে শিশুটি বাড়ি ফিরছিলো। গাড়িটি শিশুটিকে তাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে তড়িঘড়ি করে চলে যাচ্ছিল। এসময় গাড়ি থেকে নামতে গিয়ে শিশু তালেব গাড়িটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
গাড়িতে থাকা অন্যান্য শিক্ষার্থীরা বলছে, চালকের তড়িঘড়ির কারণেই আবু তালেবের মৃত্যু হয়েছে। স্থানীয়রা চালক আবু হানিফকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা চলমান আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি