• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫ ভোলার পথে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলার দৌলতখানে সাপের দংশনে জেলের মৃত্যু! ভোলার লালমোহনে বাসচাপায় প্রা’ণ গেল ৬ বছরের শিশু মাইশার। বোরহানউদ্দিনে বাড়িতে গাঁজার গাছ রোপণের অভিযোগে যুবক আটক। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বোরহানউদ্দিনে চর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ,ক্ষতির মুখে কৃষিজমি। আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভোলার বিস্তীর্ণ এলাকায়,আগাম প্রস্তুতির আহ্বান। ভোলা, ইলিশা–চরফ্যাশন মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার নিয়ন্ত্রণের দাবি, নিরাপদ সড়ক নিশ্চিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন।

চরফ্যাশনে মোটরসাইকেলের চাপায় নারীর মৃত্যু

NEWS ROOM / ১৭৬ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩

চরফ্যাশনে মোটরসাইকেলের চাপায় নারীর মৃত্যু

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনে এনজিওর সাপ্তাহিক কিস্তির টাকা দিতে গিয়ে মোটরসাইকেলের চাপায় জয়তুল বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে ভোলা সদর হাসপাতালে তিনি চিকিৎসাধিন অবস্থায় মারা যান। নিহত জয়তুল বেগম উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কুলসুমবাগ গ্রামের ঢ়াড়ী বাড়ির মো.সুজন আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার দুপুরের দিকে জয়তুল বেগম তাদের বাড়ি থেকে বের হয়ে পাশের বাড়িতে সমিতির সাপ্তাহিক কিস্তির টাকা দিতে রওনা করলে রাস্তা পারাপার হওয়ায় সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ওই নারী গুরুতর আহত হলে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

ভোলা সদর হাসপাতালে চিকিৎসক ডা: নিশি পাল জানান, ওই নারী মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত ছিলো। জরুরী বিভাগেই তিনি মারা গেছেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, মোটরসাইকেল চালককে আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি