• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঈদ-উল-আজহা উপলক্ষে সরকারি শিশু পরিবার (বালিকা),ভোলায় / উপহার / সামগ্রী / বিতরণ চোরাই মালসহ সুমন মাতুব্বর গ্রেফতার বোরহানউদ্দিনে পুলিশের অভিযান ভোলায় জমির জন্য অন্যকে ফাঁ/সাতে গিয়ে গৃহবধূকে হ/ত্যা, ৩ জনের মৃ/ত্যুদণ্ড! লঞ্চে অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে মারধরের অভিযোগ, ভোলায় প্ল্যাকার্ড হাতে দুই যুবকের অবস্থান বোরহানউদ্দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই ভোলার তজুমদ্দিনে বিরল প্রজাতির গুইসাপ উদ্ধার মেহেন্দিগঞ্জে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক বন্ধুর মৃত্যুতে এমপি হাফিজ ইব্রাহিমের শোক প্রকাশ ভোলায় সাড়ে ৩ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধের নোটিশ বোরহানউদ্দিনে ইয়াবা সেবনের দায়ে যুবককে ৩ মাসের কারাদণ্ড

ঈদ-উল-আজহা উপলক্ষে সরকারি শিশু পরিবার (বালিকা),ভোলায় / উপহার / সামগ্রী / বিতরণ

NEWS ROOM / ২ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, ভোলা:

ঈদ-উল-আজহা উপলক্ষে ভোলার চরনোয়াবাদস্থ সরকারি শিশু পরিবার (বালিকা)-এর নিবাসী শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মে ২০২৬) অপরাহ্নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে ঈদ উপহার হিসেবে পোশাক, জুতা ও প্রসাধন সামগ্রী তুলে দেন জেলা সমাজসেবা কার্যালয়, ভোলার উপপরিচালক Rajat Suvra Sarkar। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপ-তত্ত্বাবধায়ক Selina Akthar সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আয়োজকরা জানান, সরকারি শিশু পরিবারের নিবাসী বালিকারা যাতে সমাজের অন্যান্য শিশুদের মতো ঈদের আনন্দ সমভাবে উপভোগ করতে পারে, সে লক্ষ্যেই প্রতিবছরের ন্যায় এবারও এ উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বক্তারা বলেন, শিশুদের মানসিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে শিশুদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় এবং তারা উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি