• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
চুরি করে পালিয়েও রক্ষা নেই! GPS-এ ধরা পড়ল R15-M,বরিশাল থেকে গ্রেপ্তার ২ বোরহানউদ্দিনে পুলিশের অভিযান,২৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলনে কোস্টগার্ডের অভিযান,ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮ জন্মাষ্টমীর উৎসবে মুখর ভোলা, বর্ণাঢ্য শোভাযাত্রায় সম্প্রীতির বার্তা তজুমদ্দিনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা “ভক্তহৃদয়ে আজ একটিই আকুতি—শ্রীশ্রী রাধারাসবিহারীর কৃপায় সুস্থ হয়ে ফিরুন প্রিয় সুরপতি গৌরাঙ্গ দাস প্রভু”দ শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক

অযত্ন-অবহেলায় পড়ে আছে ভোলা শহরের ভাষানি মঞ্চ

NEWS ROOM / ৪৬ বার ভিউ
আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬




অযত্ন-অবহেলায় জীর্ণ ভোলার ভাষানী মঞ্চ,সংস্কারের দাবি সচেতন নাগরিকদের।

মো.ছিদ্দিকুর রহমান সোহেল ভোলা প্রকাশঃ

ভোলা শহরের ঐতিহ্যবাহী বাংলা স্কুল মাঠে অবস্থিত মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানীর নামে নামকরণ করা ভাষানী মঞ্চ দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলায় জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। একসময় সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের জন্য নির্মিত এই মঞ্চটি বর্তমানে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

জানা যায়, একসময় ভোলা বাংলা স্কুল মাঠে কোনো স্থায়ী মঞ্চ ছিল না। পরবর্তীতে তৎকালীন জেলা প্রশাসক খন্দকার মোস্তাফিজুর রহমান ভোলার সাংস্কৃতিক অঙ্গনের চাহিদার কথা বিবেচনা করে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানীর নামে এই স্থায়ী মঞ্চটি নির্মাণ করেন। এতে ভোলার সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া সৃষ্টি হয়।

তবে বর্তমানে মঞ্চটির বেহাল দশা দেখে হতাশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সংস্কৃতিপ্রেমীরা। অভিযোগ রয়েছে, মঞ্চটিতে নিয়মিত তদারকির অভাবে কখনও স্কুলের শিক্ষার্থীরা ফুটবল খেলছে, কখনও সেখানে কুকুরের আশ্রয়স্থল হয়ে উঠছে। আবার কখনও ব্যানার-ফেস্টুনের ফ্রেম তৈরির কাজও করা হচ্ছে। ফলে মঞ্চটির অবকাঠামো দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সচেতন নাগরিকদের মতে, এটি শুধু একটি স্থাপনা নয়; ভোলার সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে এর সৌন্দর্য ও গুরুত্ব হারিয়ে যাচ্ছে।

এ অবস্থায় স্থানীয় সচেতন নাগরিকরা জেলা প্রশাসক ও পৌর প্রশাসনের প্রতি দ্রুত ভাষানী মঞ্চটির সংস্কার, সংরক্ষণ এবং নিয়মিত তদারকির উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, প্রয়োজনীয় সংস্কার ও সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করা হলে মঞ্চটি আবারও সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্রে পরিণত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি