• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
মা’দ’ক-জু’য়া ছেড়ে সৃজনশীলতায় গড়ুক আগামীর ভোলা,তরুণ কনটেন্ট ক্রিয়েটরদের পাশে পুলিশ সুপার। নৈরাজ্য করলে ছাড় নয়’—আওয়ামী লীগকে আলম খান হৃদয়ের কড়া হুঁশিয়ারি রাজনৈতিক পরিচয় নিয়ে অপপ্রচারের অভিযোগ চরসামাইয়ার ব্যবসায়ী সুজন মাতাব্বরের বাপ্তার সুপারি বাগানে ডিবির অভি/যান, ই’য়া’বা-গাঁ’জা’সহ গ্রেপ্তার দুই ভোলায় নির্মাণাধীন ভবনের বারান্দা থেকে আ’গ্নে’য়াস্ত্র উদ্ধার, ডিবির হাতে আ’ট’ক নূরউদ্দিন ক্ষমতা নয়, মানুষের খেদমতই প্রত্যাশা—ভোটারদের কাছে বিনীত আবেদন সাবেক জন প্রতিনিধির তজুমদ্দিন থানায় ডিআইজির পরিদর্শন,উদ্বোধন হলো নতুন ব্যাডমিন্টন কোর্ট বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের অঙ্গীকারে ভোলায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন ভোলা’র’ বেতুয়া-চরফ্যাশন সড়কে ডিবির অভিযান,ই’য়া’বা’সহ যুবক গ্রেপ্তার লালমোহনে পুলিশের জোড়া মাদক’বিরোধী অভি/যান, ই’য়া’বা ও গাঁ’জাসহ আটক ২

নৈরাজ্য করলে ছাড় নয়’—আওয়ামী লীগকে আলম খান হৃদয়ের কড়া হুঁশিয়ারি

NEWS ROOM / ৫ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬




রিয়াজ ফরাজী বোরহানউদ্দিনঃ

ভোলার বোরহানউদ্দিনে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করার ঘোষণা দিয়ে মোটরসাইকেল মহড়া দিয়েছেন সাবেক ছাত্রদল নেতা ও তৃণমূল থেকে উঠে আসা রাজনৈতিক কর্মী আলম খান হৃদয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে তাঁর নেতৃত্বে রাজনৈতিক সহপাঠীদের অংশগ্রহণে এ মহড়া অনুষ্ঠিত হয়।মহড়ায় অংশগ্রহণকারীরা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং বিভিন্ন স্লোগানে মুখরিত করেন রাজপথ।

এ সময় তাঁদের কণ্ঠে শোনা যায়, ‘রাজপথে নামিস নারে, পিঠের চামড়া থাকবে নারে, আপা আপা করিস না রে, তোদের আপা আসবে নারে’—এমন স্লোগান।

মহড়ায় আলম খান হৃদয় বলেন, আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তৃণমূল পর্যায় থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসা একজন সাবেক ছাত্রনেতা হিসেবে সেই সময়ের অভিজ্ঞতা তাঁর মনে রয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে যারা আগুন সন্ত্রাস, সহিংসতা ও বিশৃঙ্খলার সঙ্গে জড়িত ছিল, তাদের কোনো অপতৎপরতা বোরহানউদ্দিনে বরদাশত করা হবে না। কেউ নাশকতা কিংবা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে রাজপথে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

আলম খান হৃদয়ের নেতৃত্বে অনুষ্ঠিত এ মোটরসাইকেল মহড়াকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। মহড়া থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর রাজনৈতিক বার্তা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি