শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহাঅষ্টমীর দিন চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চরফ্যাশন বাজার স্বর্ণশিল্প সমিতি।
সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, মহাঅষ্টমী উপলক্ষে নির্ধারিত দিনে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান একদিনের জন্য বন্ধ থাকবে। এ বিষয়ে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অবহিত করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নেওয়া এ সিদ্ধান্ত বাস্তবায়নে বাজারের সব স্বর্ণ ব্যবসায়ীর সহযোগিতা কামনা করেছে চরফ্যাশন বাজার স্বর্ণশিল্প সমিতি।
আদেশক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক
চরফ্যাশন বাজার স্বর্ণশিল্প সমিতি