• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ। 

চরফ্যাশনে বৈদ্যুতিক আগুনে ২৫ শিক্ষার্থী আহত।

NEWS ROOM / ১৮০ বার ভিউ
আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২




ইসরাফিল নাঈম, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি!

ভোলার চরফ্যাশন ক্লাস চলাকালীন অবস্থায় বিদ্যালয়ে বৈদ্যুতিক আগুনে ২৫ শিক্ষার্থী আহত হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর)দুপুর ১টার দিকে চরফ্যাশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় বিদ্যালয়ের শ্রেণী কক্ষে আটকা পড়া ২ শ শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ের দ্বিতীয় তলার গ্রিল ভেঙে উদ্ধার করা হয়। এ ঘটনায় অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে অভিভাবকরা বাড়ি নিয়ে গেছেন বলে জানাগেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বিদ্যালয়ে পাঠ কার্যক্রম চলছিল। হঠাৎ বিদ্যালয়ের বৈদ্যুতিক মিটার থেকে আগ্নিকাণ্ড ঘটে। এতে পুরো বিদ্যালয় ধোঁয়ায় অন্ধকার হয়ে গেলে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিস কর্মীরা এসে স্থানীয়দের সহযোগিতায় দোতলার বারান্দার গ্রিল ভেঙে শিক্ষার্থীদের উদ্ধার করে নিচে নামিয়ে আনেন। ততক্ষণে আগুন নিভে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, পৌর মেয়র এম মোরশেদসহ শিক্ষা কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন জানান, তিনি আগুন লাগার সময় শ্রেণিকক্ষে ছিলেন। আগুন লাগার খবরে আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা ছোটাছুটি শুরু করে। তবে শিক্ষার্থীরা ভালো আছে, তেমন কেউ আহত না হলেও দৌড়াতে গিয়ে কয়েজন পড়ে হাত-পায়ে সামান্য ব্যথা পেয়েছে

চরফ্যাশন ফায়ার সর্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান জানান, অগ্নিকাণ্ডের সময় তারা বিদ্যালয়ের কাছাকাছি ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিদ্যুতের কাটআউট খুলে ফেললে আগুন নিভে যায়। দোতলার সিঁড়ির গোড়ায় আগুন লাগায় দোতলায় থাকা শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। পরে দোতলার গ্রিল ভেঙে তাদের উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি