• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ। 

শিক্ষার্থীদের হাতে সবুজের স্বপ্ন,ভোলায় এইচ আর আদর্শ কিন্ডারগার্টেনে বৃক্ষরোপণ

NEWS ROOM / ৪৯ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬



 মোঃ মহিউদ্দিন ভোলা প্রতিনিধি:

‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’—এমন প্রত্যয়ে ভোলায় এইচ আর আদর্শ কিন্ডারগার্টেনে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬। শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণকে সবুজে সাজানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

ভোলা সদর উপজেলার নবীপুরের বাঁশতলা ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত এইচ আর আদর্শ কিন্ডারগার্টেন প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এ সময় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন প্রভাষক ডা. মো. মহিউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহিম এবং এইচ আর আদর্শ কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ শরীফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

প্রধান অতিথি মো. কামরুল হাসান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রত্যেকের অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি সেটির পরিচর্যার দায়িত্ব নেওয়া উচিত। গাছ মানুষের অক্সিজেন, খাদ্য ও পরিবেশের সুরক্ষা দেয়। তাই বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

বক্তারা বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়; নিয়মিত পরিচর্যার মাধ্যমে প্রতিটি গাছকে বাঁচিয়ে তুলতে হবে। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের পরিবেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিচর্যার অভ্যাস গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও বিদ্যালয়ের পক্ষ থেকে পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি