• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
তজুমদ্দিনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা “ভক্তহৃদয়ে আজ একটিই আকুতি—শ্রীশ্রী রাধারাসবিহারীর কৃপায় সুস্থ হয়ে ফিরুন প্রিয় সুরপতি গৌরাঙ্গ দাস প্রভু”দ শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী ভোলা পৌরসভার একাধিক সড়ক বেহাল সড়কে চরম দুর্ভোগে সাধারণ মানুষ।

NEWS ROOM / ৬৫ বার ভিউ
আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬




মো.ছিদ্দিকুর রহমান সোহেল ভোলা প্রকাশঃ

দীর্ঘদিন সংস্কারের অভাবে ভোলা পৌরসভার একাধিক গুরুত্বপূর্ণ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা এসব সড়কে সামান্য বৃষ্টিতেই পানি জমে সৃষ্টি হচ্ছে কাদা, ফলে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী ও যানবাহন চালকদের। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে সড়কগুলোর বেহাল অবস্থা থাকলেও কার্যকর সংস্কার উদ্যোগ চোখে পড়ছে না।

পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, অনেক সড়কের কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ইট-খোয়া উঠে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে বর্ষা মৌসুমে এসব সড়কে যান চলাচল আরও বিপজ্জনক হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান ও বাজারে যাতায়াতে তাদের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। দ্রুত সড়কগুলোর সংস্কার না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা তাদের।

এ বিষয়ে সচেতন মহল বলছে, পৌর এলাকার যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার করা প্রয়োজন। একই সঙ্গে টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি