• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
মেঘনার পানি বিপদসীমার ১০০ সেন্টিমিটার ওপরে,মনপুরায় জোয়ারে প্লাবিত নিম্নাঞ্চল পানিবন্দি ১০ হাজার মানুষ,তলিয়ে গেছে রামনেওয়াজ লঞ্চঘাট।। বাল্যবিয়ের শিকার ভোলা উপকূলের স্কুলগামী কিশোরীরা অভিভাবকদের অসচেতনতা ও দারিদ্র্য বাড়াচ্ছে ঝুঁকি মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন ভোলায় উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উদযাপন। লিটন চন্দ্র রক্ষিত ও বিল্টু চন্দ্র দে’র নেতৃত্বে বোরহানউদ্দিনে উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপরে পানি,মেঘনার জোয়ারে তলিয়ে গেছে মনপুরার নিচু এলাকা।উজানের পানির চাপ ও অমাবস্যার প্রভাবে ভোলায় নদ-নদীর পানি বৃদ্ধি। ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক শাহিন গ্রেপ্তার। স্বর্ণের কলস দেওয়ার প্রলোভন, ‘জ্বীনের বাদশা’ পরিচয়ে লাখ লাখ টাকা হাতিয়ে উধাও দম্পতি। ভোলার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্টিত  অযত্ন-অবহেলায় পড়ে আছে ভোলা শহরের ভাষানি মঞ্চ

মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন

NEWS ROOM / ৭ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সঞ্জয় গুহ সিনিয়র স্টাফ রিপোর্টার |মেহেন্দিগঞ্জ (বরিশাল):

“ভক্তির রথে এগিয়ে চলুক ভালোবাসা, শান্তি ও সম্প্রীতির পথ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের মেহেন্দিগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মেহেন্দিগঞ্জের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির, শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুর মন্দির এবং শ্রী শ্রী মদন মোহন ঠাকুর মন্দিরে একযোগে রথযাত্রার আয়োজন করা হয়। শত শত ভক্তের অংশগ্রহণে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রথের রশি টানা, পূজা-অর্চনা, ভোগ নিবেদন ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।

মেহেন্দিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার গুহ জানান, সনাতন ধর্মমতে রথযাত্রায় শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চড়ে গুন্ডিচা মন্দিরে গমন করেন। রথের রশি টানা মানুষের আধ্যাত্মিক মুক্তি, ঐক্য ও ভক্তির প্রতীক। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এই রথযাত্রা উদযাপিত হয়ে থাকে।

তিনি আরও বলেন, রথযাত্রা উপলক্ষে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষের সুখ, শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনায় মন্দিরগুলোতে বিশেষ প্রার্থনা করা হয়েছে।

উৎসবকে ঘিরে মেহেন্দিগঞ্জের বিভিন্ন মন্দির প্রাঙ্গণে ছিল ভক্ত-অনুরাগীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ধর্মীয় এই উৎসব সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি