• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সেতুর স্বপ্ন থেকে নতুন মহাসড়ক—শ্রীপুরবাসীর চাওয়া শুধু একটি সংযোগ রাতের লঞ্চে ভোলার দীর্ঘশ্বাস: সড়ক নয়, সেতুই চায় দ্বীপবাসী

বাস মালিক সমিতির বিরুদ্ধে হয়রানির অভিযোগে ভোলায় সিএনজি চালকদের মানববন্ধন

NEWS ROOM / ৭৩ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬




মো.ছিদ্দিকুর রহমান সোহেল ভোলা প্রকাশঃ
ভোলায় সিএনজি চালকদের নিয়মিত হয়রানি ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন, ভোলা জেলা শাখা।
সোমবার (৩০ জুন) সকালে ভোলা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সিএনজি চালক, পরিবহন শ্রমিক এবং ফেডারেশনের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, জেলার বিভিন্ন স্থানে বাস মালিক সমিতির কিছু সদস্য সিএনজি চালকদের কাছ থেকে নিয়মিত হয়রানি, চাঁদাবাজি ও শারীরিক নির্যাতন করছে। এতে চালকরা নিরাপত্তাহীনতার মধ্যে জীবিকা নির্বাহ করতে বাধ্য হচ্ছেন।
বক্তারা বলেন, সড়কে সকল পরিবহনের জন্য সমান সুযোগ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সিএনজি চালকদের বিরুদ্ধে হয়রানি ও অবৈধ কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের ১১ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন। তারা দ্রুত দাবিগুলো বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন।
প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি