শিরোনাম
ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫

ভোলায় লোডশেডিংয়ের ভোগান্তি কাটবে কবে?

NEWS ROOM / ১০৮ বার ভিউ
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬




স্টাফ রিপোর্টার, ভোলা:

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে ভোলার জনজীবন। তীব্র গরমের মধ্যে দিনে-রাতে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষ। মোমবাতি ও চার্জলাইটের আলোয় পড়াশোনা করতে বাধ্য হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা।

স্থানীয়দের অভিযোগ, ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থাকা সত্ত্বেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না। সাম্প্রতিক সময়ে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ, যান্ত্রিক ত্রুটি এবং সরবরাহ সংকটের কারণে জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় লোডশেডিং চলছে।

শিক্ষার্থীরা বলছেন, পরীক্ষার মৌসুমে বিদ্যুতের এমন পরিস্থিতি তাদের পড়াশোনায় মারাত্মক প্রভাব ফেলছে। অন্যদিকে ব্যবসায়ীরা জানান, বিদ্যুৎ বিভ্রাটের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা-বাণিজ্য ও উৎপাদন কার্যক্রম।

এদিকে লোডশেডিংয়ের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিও পালিত হয়েছে। স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন এবং স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

ভোলাবাসীর একটাই প্রশ্ন— “গ্যাসের জেলা ভোলায় লোডশেডিংয়ের এই দুর্ভোগ কাটবে কবে?” বিদ্যুৎ বিভাগের কার্যকর উদ্যোগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপই পারে এ সংকট থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে।

মোমবাতির আলোয় পড়াশোনা করছে এক শিক্ষার্থী; বিদ্যুৎ সংকটে বিপাকে ভোলার সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি