• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সেতুর স্বপ্ন থেকে নতুন মহাসড়ক—শ্রীপুরবাসীর চাওয়া শুধু একটি সংযোগ রাতের লঞ্চে ভোলার দীর্ঘশ্বাস: সড়ক নয়, সেতুই চায় দ্বীপবাসী ভোলা-বরিশাল সেতুর দাবিতে ঢাকায় কাল গণমিছিল ভোলায় দিনদুপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি: ২০ ভরি স্বর্ণালংকার লুট

৫ দিনব্যাপী মহা হরিনাম সংকীর্তন শুরু আজ 

NEWS ROOM / ৮১ বার ভিউ
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬




৫ দিনব্যাপী মহা হরিনাম সংকীর্তন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক | ভোলা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন ৫ দিনব্যাপী মহা হরিনাম সংকীর্তন আজ ৬ জুন ২০২৬ থেকে শুভ সূচনা হয়েছে। আগামী ১১ জুন পর্যন্ত চলবে এই আধ্যাত্মিক মহোৎসব।

ভোলার ঐতিহ্যবাহী “মায়ের বাড়ি” শ্রী শ্রী শ্মশান কালী মাতার মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ মহা ধর্মীয় অনুষ্ঠানে প্রতিদিন অনুষ্ঠিত হবে ভগবানের পবিত্র নামসংকীর্তন, ধর্মীয় আলোচনা, ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন এবং মহাপ্রসাদ বিতরণ।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভক্তি, প্রেম, মানবতা ও ধর্মীয় চেতনার বিকাশ ঘটানোর লক্ষ্যে এই মহা হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানকে সফল করতে সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিকভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সভাপতি কমল বৈদ্যসাধারণ সম্পাদক সুমন দত্ত জানান, ভগবানের পবিত্র নামসংকীর্তনের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তাঁরা সকল ভক্তবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানান।

ধর্মীয় ও আধ্যাত্মিক এই মহোৎসবে এলাকার অসংখ্য ভক্ত, সুধীজন ও ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

সহ সকল ভক্তবৃন্দের উপস্থিতিতে মহা হরিনাম সংকীর্তন সফল ও সার্থক হোক—এই শুভকামনা সবার।

🙏 জয় মা কালী। জয় হরিনাম। 🙏


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি